গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

হঠাৎ করে বিয়ে করেছেন সিমরিন লুবাবা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:৩৩ এএম ২০২৬
হঠাৎ করে বিয়ে করেছেন সিমরিন লুবাবা
ছবি

ছবি সংগৃহীত

শোবিজের গ্ল্যামার জগতকে অনেক আগেই বিদায় জানিয়েছিলেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা। এবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন তিনি। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত এই তারকা।

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে লুবাবা জানান, তিনি ঘর বেঁধেছেন। পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন। এই পোস্টের পর থেকেই ভক্ত ও নেটিজেনদের শুভকামনা আর অভিনন্দনে ভাসছেন তিনি।

বিয়ের খবর দিলেও নিজের জীবনসঙ্গীর পরিচয় এখনই আড়ালেই রেখেছেন লুবাবা। পোস্ট করা ছবিতে বর-কনের মুখ স্পষ্ট করা হয়নি। ফলে তার স্বামী কে বা তিনি কী করেন— তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। লুবাবা পাত্রের বিষয়ে স্পষ্ট কিছু না জানানোয় রহস্য আরো ঘনীভূত হয়েছে।

একটা সময় নিয়মিত নাটক ও বিজ্ঞাপনে দেখা গেলেও লুবাবা গত কয়েক বছর ধরে শোবিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ধর্মীয় অনুশাসন ও ব্যক্তিগত জীবনকেই তিনি প্রাধান্য দিচ্ছেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

হঠাৎ করে বিয়ের পিঁড়িতে বসার এই খবরে লুবাবার ভক্তরা যেমন চমকে গেছেন, তেমনি তার নতুন জীবনের জন্য দোয়া ও ভালোবাসা জানিয়েছেন সবাই।

এসি/আপ্র/০১/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে