গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

মৃত্যুর অর্ধযুগ পরে আসছে সুবীর নন্দীর নতুন গান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৫৭ এএম ২০২৬
মৃত্যুর অর্ধযুগ পরে আসছে সুবীর নন্দীর নতুন গান
ছবি

তানভীর তারেক, সুবীর নন্দী ও জাহিদ আকবর

কিংবদন্তি কণ্ঠশিল্পী সুবীর নন্দী মারা গেছেন অর্ধযুগেরও বেশি সময় হয়ে গেছে। কিন্তু এখনও তার কিছু গান অপ্রকাশিত রয়ে গেছে। প্রায় ৮ বছর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক-এর সুর সংগীতে মোট ১১টি গানে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। সেখান থেকেই ধারাবাহিকভাবে এবার গানগুলো মুক্তি দেয়া হচ্ছে।

এবারের গানটি লিখেছেন জাহিদ আকবর। গানের শিরোনাম ‘আমার আয়ু নিয়ে বাঁচো’। স্যাড রোমান্টিক ধাঁচের এই গানটি মুক্তি পাচ্ছে ‘সাউন্ডস অব তানভীর’ নামের ইউটিউব চ্যানেলে। একই সাথে গানটি অ্যাপল মিউজিক, স্পটিফাইসহ অর্ধশত আন্তর্জাতিক প্লাটফর্মে মুক্তি দেয়া হবে।

গানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘সুবীর দার সাথে এই গানগুলোর প্রজেক্ট আমার জীবনের অমূল্য স্মৃতির মতো। গানগুলো আমার ক্যারিয়ারের অন্যতম কাজ। প্রতিটি গানেই অ্যাকুস্টিক ইন্সট্রুমেন্টের ব্যবহার করা হয়েছে। যেমন এই গানটিতে সেতার বাজিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত বাদক রাহুল মুখোপাধ্যায়। গানটির কথাগুলো অসাধারণ। সুবীরদার কণ্ঠ নিয়ে তো বলার কিছু নেই। আমি মনে করি রিলস/টিকটকের এই যুগে এখনও কিছু শ্রোতা রয়েছেন, যারা মেলোডিতে মগ্ন থাকতে চান। এই গানটা তাদের জন্য।’

গীতিকবি জাহিদ আকবর বলেন, ‘তানভীরের সুরে কাজ করতে সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। এই গানটি যে সুবীর দার কণ্ঠে ধারণ করা হয়েছে তা আমার জানাও ছিলো না। আমি ভেবেছি গানটি পরে আর রেকর্ড হয়নি। কিন্তু এতদিন পর সুবীর দার কণ্ঠে আমার এই গানটি শুনতে পেরে সত্যিই মুগ্ধ হলাম। আমি মনে করি শ্রোতারাও একইভাবে এই গানের মুগ্ধতা নিতে চাইবে বারবার।’

গানটি ঢাকার কোলাহল স্টুডিও, কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে ধারণ ও এর মিক্স মাস্টারিংয়ের কাজ করা হয়েছে লাসভেগাসের টিএফপি স্টুডিওতে। তানভীর তারেক জানান, ৬ ফেব্রুয়ারি রাত ১০টায় যমুনা টিভির লাইভ অনুষ্ঠানে গানটির লিরিক ভিডিও প্রকাশ হবে। আর মিউজিক ভিডিও প্রকাশ হবে আসছে রোজার ঈদে। বলা দরকার, কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী ২০১৯ সালের ৭ মে না ফেরার দেশে পাড়ি জমান। 
সানা/আপ্র/৬/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে