গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

মেনু

শুটিংয়ে আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১০ এএম ২০২৬
শুটিংয়ে আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
ছবি

ছবি সংগৃহীত

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এই সময়ের ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)। এতে নাকে গুরুতর আঘাত পান অভিনেত্রী। 

 

ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন প্রিয়ন্তী উর্বী। সেখানে তিনি জানিয়েছেন, ঘটনাটি তার জন্য ছিল ভীষণ ভীতিকর ও যন্ত্রণাদায়ক। তবে দুর্ঘটনার জন্য শুটিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কারও কোনো দোষ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

 দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রিয়ন্তী জানান, নাটকের একটি দৃশ্যে তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হয়। এ সময় অন্যরা বেডটি টেনে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। ক্লোজ শট নেওয়ার জন্য চিত্রগ্রাহক বেডের ওপর উঠে তার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন। 

 

শুটিংয়ের মাঝখানে বেডটি ঝাঁকি খাওয়ায় ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক। এ বিষয়ে প্রিয়ন্তী লেখেন, ‘গতকাল শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর!’ অভিনেত্রী জানান, দুর্ঘটনার পর এক মুহূর্তের জন্য কিছু দেখতে পাচ্ছিলেন না, এমনকি কথা বলতেও পারছিলেন না। 

ব্যথাও ছিল অসহ্য। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং এক্স-রে করানো হয়। বর্তমানে ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তিনি।


তবে দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করতে চান না প্রিয়ন্তী। তার ভাষ্য, সবাই নিজ নিজ দায়িত্ব ঠিকভাবেই পালন করছিলেন। এটি ছিল নিছক একটি দুর্ঘটনা। কিন্তু ঘটনাটি তার সঙ্গে ঘটেছে এবং সেই আঘাতের যন্ত্রণা বাস্তব। 

নিজের শারীরিক অবস্থা জানিয়ে প্রিয়ন্তী আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আরও অনেক বড় কিছু হতে পারত। আমার নাক ভাঙেনি, তবে অনেক ফুলে গেছে। ছবিতে জুম করলে হয়তো বুঝতে পারবেন।’ দুর্ঘটনার পরও কাজে ফিরেছেন এই অভিনেত্রী। 

আঘাতের যন্ত্রণা নিয়েই আবার শুটিংয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পোস্টে শুটিংয়ে কাজ করা ব্যক্তিদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রিয়ন্তী লেখেন, বিপদ কখনো বলে আসে না। সবাই সতর্ক থাকার পরও কখন, কীভাবে দুর্ঘটনা ঘটে যায়, তা আগে থেকে বলা সম্ভব নয়। 

আল্লাহ তাকে আরও বড় বিপদ থেকে রক্ষা করেছেন বলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।

ডিসি/আপ্র/১৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘জয়া আর শারমিন’সহ শ্রীলঙ্কার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি
২৯ নভেম্বর ২০২৬

‘জয়া আর শারমিন’সহ শ্রীলঙ্কার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

শ্রীলঙ্কার দ্বাদশ জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তিনটি পৃথক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ব...

সিনেমার পূর্ণিমা পেলেন থিয়েটার পদক
২৯ নভেম্বর ২০২৬

সিনেমার পূর্ণিমা পেলেন থিয়েটার পদক

সিনেমার মানুষ দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে রূপালী পর্দাতেই মূলত তার বিচরণ। এর বাইরে হাতে...

ডিসেম্বরের প্রথম দিনেই ব্যান্ড ফেস্ট, মাতাবেন ১২ দল
২৯ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের প্রথম দিনেই ব্যান্ড ফেস্ট, মাতাবেন ১২ দল

কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে স্মরণ করে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে ‘ব্যান্ড ফেস্ট...

নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
২৯ নভেম্বর ২০২৬

নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি

ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চির খ্যাতি বিশ্বজুড়ে। নানান চরিত্রে নিজেকে প্রমাণ করে তিনি হয়েছেন নন্দি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে