গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

নেপালে বন্যায় আটকা অপু বিশ্বাস, নিরাপদে আছেন নায়িকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৩৬ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:০৮ এএম ২০২৬
নেপালে বন্যায় আটকা অপু বিশ্বাস, নিরাপদে আছেন নায়িকা
ছবি

অভিনেত্রী অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির মধ্যে দেশটিতে শুটিংয়ে থাকা জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তাঁর সিনেমার দল আটকা পড়েছেন। তবে তাঁরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস নিজেই। বর্তমানে তাঁরা নেপালের পোখারায় অবস্থান করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেও ‘শিকার’ সিনেমার পুরো দল নিরাপদে পোখারায় অবস্থান করছে।

ভক্তদের তাঁর জন্য উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে অপু বিশ্বাস বলেন, তাঁকে নিয়ে চিন্তা না করে সবাই যেন তাঁর জন্য দোয়া করেন, যাতে নিরাপদে দেশে ফিরে সন্তানের কাছে যেতে পারেন।

অপু জানান, ২৭ আগস্ট তাঁরা পোখারা থেকে কাঠমান্ডু যাবেন। কাঠমান্ডুতে ফ্লাইটের চাপ থাকায় পরদিনের পরিবর্তে শুক্রবারের ফ্লাইটে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তাঁদের।

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরো কয়েকজন অভিনয়শিল্পীও সিনেমাটির সঙ্গে যুক্ত রয়েছেন।

এদিকে নেপালের উত্তরাঞ্চলের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ হিসাবে দেশটিতে ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে নেপালি নাগরিকের পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটকরাও রয়েছেন। দুর্যোগের কারণে দেশটির কয়েকটি অঞ্চলে সড়ক ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তবে অপু বিশ্বাস ও তাঁর সিনেমার দল যে এলাকায় অবস্থান করছেন, সেই পোখারা দুর্যোগের প্রধান ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর বাইরে হওয়ায় তাঁরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি দলের সদস্যদের নিরাপত্তার বিষয়েও সতর্ক রয়েছেন তাঁরা।
সানা/আপ্র/২৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে