গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

বাবাজি আমার যৌবন-শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা রানওয়াত

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৮ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:১২ এএম ২০২৬
বাবাজি আমার যৌবন-শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা রানওয়াত
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যোগগুরু ও ব্যবসায়ী বাবা রামদেব। এবার তাকে কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছেন কঙ্গনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রামদেবকে উদ্দেশ করে তিনি বলেন, আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। 

সম্প্রতি ‘জেন-জি’ প্রজন্মকে ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমা প্রজন্ম’ বলে মন্তব্য করেন কঙ্গনা। তার এই মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে কঙ্গনাকে সমালোচনা করেন বাবা রামদেব। টিভি৯কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু কেউ তার যোগচর্চার প্রশংসা করলেই তার কথিত পাপকাজ বা ভুল ঢেকে রাখা হবে না।

রামদেবের মন্তব্যের জবাবে ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, বাবাজি, আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুঞ্জন বা গসিপের ওপর ভিত্তি করে যে কেউ কেবল অনুমানই করতে পারে।

কঙ্গনা আরো দাবি করেন, মিথ্যা বা প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রমের জন্য সুপ্রিম কোর্ট তাকে কখনো ভর্ৎসনা করেনি। একই সঙ্গে রামদেবকে তার চরিত্র নিয়ে জ্ঞান না দেওয়ার পরামর্শ দেন তিনি। কঙ্গনার ভাষায়, আপনার চেয়ে তো আমার চরিত্র অনেক ভালো। এখানে কোনো প্রতারণা ধরা পড়েনি।

মূলত, কঙ্গনার ‘জেন-জি’ মন্তব্য নিয়েই বিতর্কের সূত্রপাত। এ বিষয়ে রামদেব বলেন, কোনো দেশের তরুণ প্রজন্মকে ‘গাটার’ বলা ঠিক নয়। কঙ্গনার রাজনৈতিক দল বিজেপির সদস্যদেরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে কঙ্গনার যোগাভ্যাসের প্রতি আগ্রহ এবং নিজেকে সনাতনী হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টিও রামদেবকে মনে করিয়ে দেওয়া হয়। জবাবে তিনি বলেন, কেউ তার যোগের প্রশংসা করলেই তার পাপকাজ ঢেকে রাখবেন না।

এদিকে রাজনীতির পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’। ২০০৮ সালের মুম্বাই হামলার সময় কামা হাসপাতালের সাহসী নার্স ও কর্মীদের ভূমিকা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ৪০০ মানুষের জীবন রক্ষার গল্প তুলে ধরা হয়েছে। জি-ফাইভে মুক্তি পেয়েছে ছবিটি। এছাড়া আরো দুটি সিনেমার কাজও রয়েছে কঙ্গনার হাতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসি/আপ্র/২০/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে