গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৭ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:২৩ এএম ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর
ছবি

ছবি সংগৃহীত

চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার শ্রেণীর করদাতারা পরিশোধযোগ্য করের ওপর সর্বোচ্চ ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা পাবেন। তবে, ১ অক্টোবরের পর জমা দেওয়া রিটার্নের ক্ষেত্রে এ সুবিধা আর মিলবে না।

রোববার (২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।

তিনি বলেন, এনবিআর করদাতাদের সময়মতো আয়কর রিটার্ন দাখিলে উৎসাহিত করতে নতুন কর প্রণোদনা কার্যকর করেছে। আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ব্যক্তি শ্রেণীর করদাতারা করছাড়ের সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতারা আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৩ অনুযায়ী পরিশোধযোগ্য করের ৫ শতাংশ পর্যন্ত কর প্রণোদনা পাবেন। তবে, এ করছাড়ের সর্বোচ্চ সীমা হবে ২৫ হাজার টাকা।

এনবিআর জানায়, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা পাওয়া যাবে না। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা-যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে।

এছাড়া, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা-যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।

এনবিআর জানায়, কর প্রণোদনার এ ব্যবস্থা করদাতাদের নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে উৎসাহিত করবে। একই সঙ্গে স্বেচ্ছায় কর পরিপালনের সংস্কৃতি জোরদার হবে এবং কর প্রশাসনের কার্যক্রম আরও দক্ষ ও সুশৃঙ্খল হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২২ জুলাই থেকে ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের ই-রিটার্ন সেবা চালু হয়েছে। এনবিআরের ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল করা যাচ্ছে। একই সঙ্গে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ এবং রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুবিধাও রয়েছে।

সংস্থাটি বলছে, সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা সম্ভব। অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন এনবিআরের কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। এনবিআর করদাতাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই রিটার্ন দাখিল করে কর প্রণোদনার সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এসি/আপ্র/০২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হঠাৎ করে জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
২১ সেপ্টেম্বর ২০২৬

হঠাৎ করে জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দর অনুযায়ী প্রতি...

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে
২০ সেপ্টেম্বর ২০২৬

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে আগস্টে...

নতুন প্রজ্ঞাপনে কোন এলাকায় কত বাড়িভাড়া
১৯ সেপ্টেম্বর ২০২৬

নতুন প্রজ্ঞাপনে কোন এলাকায় কত বাড়িভাড়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ...

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
১৯ সেপ্টেম্বর ২০২৬

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

দীর্ঘ প্রতীক্ষার অবসান পর সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই