গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তিন সপ্তাহে বাজার মূলধন বাড়লো ১৮ হাজার কোটি টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০২ এএম ২০২৬
তিন সপ্তাহে বাজার মূলধন বাড়লো ১৮ হাজার কোটি টাকা
ছবি

ছবি সংগৃহীত

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আরও ৭ হাজার ৪৯ কোটি টাকা বেড়েছে। এর ফলে টানা তিন সপ্তাহে বাজার মূলধনের মোট বৃদ্ধি দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৫৭ কোটি টাকা। একই সঙ্গে বেড়েছে প্রধান মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ।

গত সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই সূচকের উত্থান হয়েছে। লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৬টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ১৫৫টির কমেছে এবং ১৮টির দাম অপরিবর্তিত ছিল।

সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭ লাখ ৩ হাজার ৮৩৪ কোটি টাকা।

বাজার মূলধনের পাশাপাশি প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৬ দশমিক ৩০ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। আগের দুই সপ্তাহেও সূচকটি যথাক্রমে ৬০ দশমিক ২০ এবং ৯১ দশমিক ৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। ফলে তিন সপ্তাহে ডিএসইএক্স সূচকের মোট উত্থান হয়েছে ২৪৭ দশমিক ৫৪ পয়েন্ট।

ইসলামী শরিয়াহভিত্তিক ডিএসই শরিয়াহ সূচক সপ্তাহজুড়ে ১৭ দশমিক ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক ৪৯ দশমিক ৮৭ পয়েন্ট বা ২ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

লেনদেনেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৪৭৪ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৯০ কোটি ৯৯ লাখ টাকা বা ৬ দশমিক ৫৮ শতাংশ বেশি।

টাকার অঙ্কে সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের শেয়ার। প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৫৩ লাখ টাকা। এরপর রয়েছে মালেক স্পিনিং (৩৮ কোটি ২৯ লাখ টাকা) এবং বাংলাদেশ শিপিং করপোরেশন (৩২ কোটি ৪৭ লাখ টাকা)।

লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরো রয়েছে ব্র্যাক ব্যাংক, লাফার্জহোলসিম, সামিট অ্যালায়েন্স পোর্ট, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, ইস্টার্ন হাউজিং ও মেঘনা ইন্স্যুরেন্স।

এসি/আপ্র/১৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে চার শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে...

খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ
০৩ সেপ্টেম্বর ২০২৬

খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বর্তমানে ব্যাংক থেকে বিতরণ করা প্রতি...

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবে ২০ লাখ টাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবে ২০ লাখ টাকা

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ...

১০০ টাকার ঋণে ৩৩ টাকাই এখন খেলাপি
০২ সেপ্টেম্বর ২০২৬

১০০ টাকার ঋণে ৩৩ টাকাই এখন খেলাপি

জুন শেষে এই ঋণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে