গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

পটুয়াখালির সেই ‘কালো মানিক’ ঢাকায় ২০ লাখে বিক্রি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩২ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ০১:৪৮ এএম ২০২৬
পটুয়াখালির সেই ‘কালো মানিক’ ঢাকায় ২০ লাখে বিক্রি
ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ -ছবি সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ অবশেষে বিক্রি হয়েছে। একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দেওয়া ৪৫ মণের এই বিশাল আকৃতির ষাঁড়টি ২০ লাখ টাকায় বিক্রি করেন খামারি সোহাগ মিয়া। গত রোববার (২৪ মে) রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে গরুটি বিক্রি করা হয়।

এদিকে বিশাল আকৃতির ‘কালো মানিক’কে ঘিরে হাটজুড়েও ছিল ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ। গরুটির সঙ্গে ছবি তুলতে ও এক নজর দেখতে ভিড় করেন অনেকে।

খামারি সোহাগ মিয়া জানান, দীর্ঘ সাত বছর ধরে সন্তানের মতো করে গরুটিকে লালন-পালন করেছেন তিনি। শুরুতে গরুটির দাম ২২ লাখ টাকা চাইলেও শেষ পর্যন্ত সিলেটের ব্যবসায়ী ফাহিমের কাছে ২০ লাখ টাকায় বিক্রি করেন।
সোহাগ মিয়া বলেন, ষাঁড় বিক্রির এই টাকা দিয়ে আমি বড় একটি গরুর ফার্ম করতে চাই। যিনি গরুটি কিনেছেন তিনি আমাকে দাওয়াত দিয়েছেন। এখন পরিবারসহ সিলেটে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
জানা গেছে, ‘কালো মানিক’ প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট উচ্চতার ছিল। বিশাল আকৃতির এই ষাঁড়টি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করতেন সোহাগ মিয়ার বাড়িতে।

এর আগে গত বছর ‘কালো মানিক’কে উপহার হিসেবে খালেদা জিয়ার কাছে নিয়ে যান সোহাগ। পরে পরিবারের সচ্ছলতার জন্য গরুটি কাজে লাগানোর পরামর্শ দেওয়া হলে সেটি আবার নিজ বাড়িতে ফিরিয়ে এনে লালন-পালন করতে থাকেন খামারি সোহাগ মিয়া।

সানা/কেএমএএ/আপ্র/২৫/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

বোয়িং কেনাসহ মার্কিন আমদানি বাড়ছে , এবার সহায়তা চায় বাংলাদেশ
১৪ অক্টোবর ২০২৬

বোয়িং কেনাসহ মার্কিন আমদানি বাড়ছে , এবার সহায়তা চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তিসহ দেশটি থেক...

চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী
১৪ অক্টোবর ২০২৬

চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

চীনের সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে যৌথ ও সরাসরি বিনিয়োগের দিকে যেতে চায় বাংলাদ...

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের
১৩ অক্টোবর ২০২৬

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের গৃহীত নীতি ও কর্মসূচ...

দেশের বাজারে কমলো সোনার দাম
১৩ অক্টোবর ২০২৬

দেশের বাজারে কমলো সোনার দাম

বিশ্ববাজারে সোনার দামের পতনের পর দেশেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে