গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

মধ্যরাতে শেষ নিষেধাজ্ঞা, বাজারে ফিরছে ইলিশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:০৩ এএম ২০২৬
মধ্যরাতে শেষ নিষেধাজ্ঞা, বাজারে ফিরছে ইলিশ
ছবি

ছবি সংগৃহীত

ইলিশের উৎপাদন বাড়াতে আরোপিত দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। ফলে আগামীকাল থেকে আবারো বাজারে মিলবে বহুল জনপ্রিয় মাছ ইলিশ। এতে স্বস্তি ফিরেছে ভোলা জেলার লক্ষাধিক জেলের জীবনে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই নিষেধাজ্ঞা মেঘনা নদী ও তেঁতুলিয়া নদীতে মাছের প্রজনন, বিশেষ করে জাটকা সংরক্ষণের লক্ষ্যে কার্যকর ছিল। দুই মাস ধরে মাছ ধরা বন্ধ থাকায় জেলার প্রায় ২ লাখ জেলে কর্মহীন হয়ে পড়েন।

সরকারি তথ্যে জানা গেছে, ভোলার সাত উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ১ লাখ ৬৮ হাজার। তাদের মধ্যে প্রায় ৯০ হাজার পরিবারের জন্য মাসে ৪০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অতিরিক্ত খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন নদীতীরের আড়ৎগুলোতে প্রস্তুতির ব্যস্ততা। জেলেরা জাল-ট্রলার মেরামত করে রাত ১২টার পরই নদীতে নামার অপেক্ষায় আছেন। তাদের আশা—ভালো মাছ ধরা পড়লে গত দুই মাসের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে।

তবে জেলেদের একাংশ বলছেন, সরকারি সহায়তা চাহিদার তুলনায় কম ছিল, ফলে এই সময়টাতে তাদের অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে। এখন মাছ ধরা শুরু হলেও কাঙ্ক্ষিত পরিমাণ না পেলে সংকট আরো বাড়তে পারে।

মৎস্য বিভাগ আশাবাদী, এই নিষেধাজ্ঞার সুফল মিলবে—ইলিশের উৎপাদন বাড়বে, যা দেশের অর্থনীতি ও জেলেদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

এসি/আপ্র/৩০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বোয়িং কেনাসহ মার্কিন আমদানি বাড়ছে , এবার সহায়তা চায় বাংলাদেশ
১৪ অক্টোবর ২০২৬

বোয়িং কেনাসহ মার্কিন আমদানি বাড়ছে , এবার সহায়তা চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তিসহ দেশটি থেক...

চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী
১৪ অক্টোবর ২০২৬

চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

চীনের সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে যৌথ ও সরাসরি বিনিয়োগের দিকে যেতে চায় বাংলাদ...

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের
১৩ অক্টোবর ২০২৬

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের গৃহীত নীতি ও কর্মসূচ...

দেশের বাজারে কমলো সোনার দাম
১৩ অক্টোবর ২০২৬

দেশের বাজারে কমলো সোনার দাম

বিশ্ববাজারে সোনার দামের পতনের পর দেশেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে