গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

আট মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে উল্লেখযোগ্য হারে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:০৩ এএম ২০২৬
আট মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে উল্লেখযোগ্য হারে
ছবি

প্রতীকী ছবি

চলতি অর্থবছরের প্রথম আট মাসে দেশের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য হারে বেড়েছে, যার পেছনে রপ্তানি কমে যাওয়া এবং আমদানি ব্যয় বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি শেষে চলতি অর্থবছরের আট মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৬৯১ কোটি ৩০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২০ কোটি ৭০ লাখ ডলার বেশি। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ১ হাজার ৩৭০ কোটি ৬০ লাখ ডলার।

জানুয়ারি পর্যন্ত সময়ের তুলনায়ও ঘাটতি বেড়েছে ৩১৩ কোটি ৪০ লাখ ডলার। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি বিশেষ করে ইরান যুদ্ধের প্রভাবে আমদানি ব্যয় আরো বাড়তে পারে, যা ভবিষ্যতে ঘাটতি আরো বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট আমদানি হয়েছে ৪ হাজার ৬১০ কোটি ৭০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি। বিপরীতে রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯২৬ কোটি ১০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ কম।

এই ব্যবধানে আমদানি দায় পরিশোধে রপ্তানি আয়ের তুলনায় ১ হাজার ৬৯১ কোটি ৩০ লাখ ডলার বেশি ব্যয় করতে হয়েছে, যা সরাসরি বাণিজ্য ঘাটতি বাড়িয়েছে।

তবে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক ঋণের সহায়তায় সামগ্রিক বৈদেশিক লেনদেন পরিস্থিতিতে কিছুটা ভারসাম্য এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আট মাসে সার্বিক বাণিজ্য ভারসাম্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৪২ কোটি ৭০ লাখ ডলার। একই সময়ে আর্থিক হিসাবেও উদ্বৃত্ত বেড়ে হয়েছে ৪০৮ কোটি ৩০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৪৩ কোটি ৫০ লাখ ডলার।

অন্যদিকে চলতি হিসাবে ঘাটতি কমে ১০০ কোটি ডলারে নেমে এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৪৭ কোটি ২০ লাখ ডলার। তবে পরিবহন, ভ্রমণ, বৈদেশিক ঋণ পরিশোধসহ সেবা খাতে ব্যয় বাড়ায় এ খাতে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ কোটি ৪০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৩১ কোটি ৬০ লাখ ডলার বেশি।

রোজা ও নির্বাচনকে ঘিরে রেমিটেন্স প্রবাহ বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতির চাপ কিছুটা সামাল দেওয়া সম্ভব হয়েছে। আট মাসে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে ২ হাজার ২৪৫ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৪ শতাংশ বেশি।

বিশ্লেষকদের মতে, রপ্তানি আয় না বাড়ার প্রেক্ষাপটে যুদ্ধজনিত কারণে আমদানি ব্যয় বাড়তে থাকলে মার্চ ও পরবর্তী মাসগুলোতে বাণিজ্য ঘাটতি আরো চাপের মুখে পড়তে পারে।
সানা/আপ্র/১০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বোয়িং কেনাসহ মার্কিন আমদানি বাড়ছে , এবার সহায়তা চায় বাংলাদেশ
১৪ অক্টোবর ২০২৬

বোয়িং কেনাসহ মার্কিন আমদানি বাড়ছে , এবার সহায়তা চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তিসহ দেশটি থেক...

চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী
১৪ অক্টোবর ২০২৬

চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

চীনের সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে যৌথ ও সরাসরি বিনিয়োগের দিকে যেতে চায় বাংলাদ...

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের
১৩ অক্টোবর ২০২৬

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের গৃহীত নীতি ও কর্মসূচ...

দেশের বাজারে কমলো সোনার দাম
১৩ অক্টোবর ২০২৬

দেশের বাজারে কমলো সোনার দাম

বিশ্ববাজারে সোনার দামের পতনের পর দেশেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে