গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

জুলাই ও আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৫২ এএম ২০২৬
জুলাই ও আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে
ছবি

ছবি সংগৃহীত

চলতি অর্থ বছরের জুলাই ও আগস্ট অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কোনো প্রকার জরিমানা ছাড়াই ওই মাসের  ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবে প্রতিষ্ঠানগুলো।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এনবিআরের ভ্যাট মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখার এক আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদেশ সূত্রে জানা গেছে, জাতীয় বাজেট ২০২৬-২৭ এর ভ্যাট রিটার্ন সংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ সমাপ্তি পরবর্তীতে রিটার্ন দাখিলের সুযোগ সৃষ্টি হওয়ায় অনেক প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট কর মেয়াদের ভ্যাট রিটার্ন দাখিল করেনি। এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে যেসব প্রতিষ্ঠান এখনও রিটার্ন জমা দেয়নি, তাদের জন্য আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো জরিমানা আরোপ করা হবে না।

আদেশে আরো উল্লেখ করা হয়, প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর, এই তিন কর মেয়াদের রিটার্ন অবশ্যই সিস্টেমে দাখিল করতে হবে।

এসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
০১ অক্টোবর ২০২৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সব ধরনের নৌযানে যাত্রী ভাড়া বাড়িয়েছে সরকার।মঙ্গ...

বেতন বৃদ্ধি ও জ্বালানির দামে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ছে
০১ অক্টোবর ২০২৬

বেতন বৃদ্ধি ও জ্বালানির দামে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ছে

বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

দুই বছরে যমুনা সার কারখানায় উৎপাদন মাত্র তিন দিন
৩০ সেপ্টেম্বর ২০২৬

দুই বছরে যমুনা সার কারখানায় উৎপাদন মাত্র তিন দিন

গ্যাস সংকটের কারণে গত দুই বছরে যমুনা ফার্টিলাইজার কারখানায় সার উৎপাদন হয়েছে মাত্র তিন দিন। একই সময়ে...

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম
২৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক সংকট এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে