গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:০২ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৪:০০ এএম ২০২৬
নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
ছবি

ছবি সংগৃহীত

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সব ধরনের নৌযানে যাত্রী ভাড়া বাড়িয়েছে সরকার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯’-এর ২৭ নম্বর বিধি অনুযায়ী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।

পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৯৫ টাকা থেকে ২২ পয়সা বৃদ্ধি করে ৩ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া নৌপথে জনপ্রতি সর্বনিম্ন যাত্রী ভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বৃদ্ধি করে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে। নৌযানের ভাড়া সংক্রান্ত আগের জারি করা সব আদেশ ও প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। জনস্বার্থে পুনঃনির্ধারিত এই ভাড়া ২৪ সেপ্টেম্বর, ২০২৬ থেকে কার্যকর হবে।

এসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর
১০ অক্টোবর ২০২৬

দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

দেশের খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্চেন্টদের লাইসেন্স ইস্যু ও নবায়নে বাংলা কিউআর মাধ্যমে লেন...

খেলাপি ঋণ আদায়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা
১০ অক্টোবর ২০২৬

খেলাপি ঋণ আদায়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো, ঋণ আদায় জোরদার এবং সুশাসন প্রতিষ্ঠায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্প...

নিত্যপণ্যের বাজারে দিশেহারা ক্রেতা, বাড়তি ব্যয়ে নাভিশ্বাস
০৯ অক্টোবর ২০২৬

নিত্যপণ্যের বাজারে দিশেহারা ক্রেতা, বাড়তি ব্যয়ে নাভিশ্বাস

রাজধানীর নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই। সবজির অস্বাভাবিক দাম, সয়াবিন তেল ও চিনির সরবরাহ সংকট, ডিমের...

রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকে নতুন দশ ডিএমডি
০৯ অক্টোবর ২০২৬

রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকে নতুন দশ ডিএমডি

রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকে নতুন ১০ জন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগ দিয়েছে সরকার। মহাব্যবস্থাপক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে