গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

মেহেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ১১:১৪ এএম ২০২৬
মেহেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মেহেরপুর সদর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে পিরোজপুর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বুড়িপোতা ইউনিয়ন।

সোমবার (১৩ জুলাই) বিকেলে সদর উপজেলার চাঁদবিল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে জেলা প্রশাসক অতিথিদের সঙ্গে নিয়ে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাদের শুভেচ্ছা জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহাবুব-উল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমির সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী, আমদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব হোসেন, বুড়িপোতা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সানোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রাকিবুল হাসান রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আয়োব হোসেন এবং চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী ম্যাচে বুড়িপোতা ইউনিয়ন ১-০ গোলে পিরোজপুর ইউনিয়নকে পরাজিত করে। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন সোলায়মান। তাঁর গোলে জয় দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করে বুড়িপোতা ইউনিয়ন।
সানা/আপ্র/১৪/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
১৫ অক্টোবর ২০২৬

দুই সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিক হাদি চকদার ও আরিফুজ্জামান তপুর বিরুদ্ধে দায়ের করা মামল...

নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৫ অক্টোবর ২০২৬

নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ...

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া
১৪ অক্টোবর ২০২৬

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভ...

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ
১৪ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ

এস এ খান শিল্টু: মেহেরপুরে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বাদ দিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে