গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৯ জুলাই ২০২৬

মেনু

লালমনিরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ, অধরা চোরাকারবারি

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশিত: ২০:৫২ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৫০ এএম ২০২৬
লালমনিরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ, অধরা চোরাকারবারি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এম ডি নজরুল ইসলাম: লালমনিরহাট সীমান্তে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা, গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

বুধবার (৮ জুলাই) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৭ জুলাই রাত ও দিনের বিভিন্ন সময়ে অনন্তপুর, গোড়কমন্ডল ও দৈখাওয়া সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুর বিওপির আওতাধীন নাগরাজ, গোড়কমন্ডল বিওপির আওতাধীন পূর্বটারী (ফুলবাড়ী, কুড়িগ্রাম) এবং দৈখাওয়া বিওপির আওতাধীন পূর্ব আমঝোল (হাতীবান্ধা, লালমনিরহাট) এলাকায় পৃথকভাবে বিশেষ টহল অভিযান চালানো হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৯৫ পিস ভারতীয় ইয়াবা, ৭ দশমিক ৭ কেজি গাঁজা এবং ১০২ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা মাদকের মধ্যে ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা, গাঁজার মূল্য ২৬ হাজার ৯৫০ টাকা এবং ইস্কাফ সিরাপের মূল্য ৪০ হাজার ৮০০ টাকা। সব মিলিয়ে জব্দ করা মাদকের মোট মূল্য ৬ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সানা/কেএমএএ/আপ্র/৮/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

কাশিমপুর কারাগার থেকে ৮ দিনেই তরুণীর পলায়ন
১৮ জুলাই ২০২৬

কাশিমপুর কারাগার থেকে ৮ দিনেই তরুণীর পলায়ন

মাত্র আট দিন আগে কারাগারে প্রবেশ করেছিলেন। কিন্তু এত অল্প সময়ের মধ্যেই কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারা...

নতুন বউ নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২
১৮ জুলাই ২০২৬

নতুন বউ নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে শি...

এক মসজিদেই ৫০ বছর ইমামতি, প্রিয় ইমামকে রাজকীয় বিদায়
১৮ জুলাই ২০২৬

এক মসজিদেই ৫০ বছর ইমামতি, প্রিয় ইমামকে রাজকীয় বিদায়

দীর্ঘ পাঁচ দশক ধরে নিষ্ঠার সঙ্গে ইমামতি, খুতবা, দ্বীনি শিক্ষা ও সামাজিক নেতৃত্ব দিয়ে যিনি হয়ে উঠেছিল...

টানা বৃষ্টিতে ভবদহে জলাবদ্ধতা, প্লাবিত ২২০ মাছের ঘের
১৮ জুলাই ২০২৬

টানা বৃষ্টিতে ভবদহে জলাবদ্ধতা, প্লাবিত ২২০ মাছের ঘের

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিতে আবারো জলাবদ্ধ হয়ে পড়েছে যশোরের ভবদহ অঞ্চল। পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে স্থানীয় সরকার নির্বাচনী আচরণবিধিতে নতুন বিধান সংযোজনের দাবি জানিয়েছে দলটি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের এই প্রস্তাব গণতান্ত্রিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে