গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিষাক্ত মাকড়সার কামড়ে সংকটে অভিনেতা রাজেশ শর্মা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:০০ এএম ২০২৬
বিষাক্ত মাকড়সার কামড়ে সংকটে অভিনেতা রাজেশ শর্মা
ছবি

ভারতের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা

বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা এই অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল থাকলেও পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাজেশ শর্মাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

অভিনেতার ঘনিষ্ঠ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় নিয়মিত হাসপাতালে গিয়ে তার খোঁজ নিচ্ছেন। সুদীপা অভিনেতার বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “ভেবেছিলাম বিপদ কেটে গেছে। কিন্তু এখন কথা বলে বুঝলাম, এখনও বিপদ কাটেনি। তার শর্করার মাত্রা খুব ওঠানামা করছে। অক্সিজেনের মাত্রাও কমে যাচ্ছে। বিকেলে বেশ কিছু প্রতিবেদন পাওয়ার কথা রয়েছে। দেখা যাক কী হয়।”

জানা গেছে, দক্ষিণ ভারতের অভিনেতা প্রভাসের একটি সিনেমার শুটিংয়ের জন্য রাজেশ শর্মা হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে অবস্থান করছিলেন। জঙ্গলের ভেতরের একটি লোকেশনে চলছিল শুটিং। বিরতির সময় সহকর্মীদের সঙ্গে চা খেতে গেলে সেখানে একটি বিষাক্ত মাকড়সা তাকে কামড় দেয়।

সুদীপা জানান, ওই এলাকায় বিষাক্ত পোকামাকড়ের উপস্থিতির বিষয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছিল। কিন্তু বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি। মাকড়সার কামড়ের পর দ্রুত তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রাজেশ শর্মার জ্বর ওঠানামা করছে। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসে ভুগছেন, যা তার বর্তমান শারীরিক জটিলতা আরো বাড়িয়েছে।

অভিনেতার বৃদ্ধ মা হাসপাতালে তার পাশে রয়েছেন। পরিবারের অন্য সদস্যরাও বিভিন্ন শহর থেকে নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন।

রাজেশ শর্মা ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ। বিভিন্ন জনপ্রিয় সিনেমা ও ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। তার অসুস্থতার খবরে ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

 

সানা/ডিসি/আপ্র/০৮/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ
০৬ সেপ্টেম্বর ২০২৬

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ

ঢাকাই সিনেমার ইতিহাসে এমন কিছু তারকা আছেন, যাদের জনপ্রিয়তা সময়ের সঙ্গে কমেনি; বরং প্রজন্ম পেরিয়ে আরো...

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিতর্ক বহু পুরনো। কাজের সুযোগ পেতে নারীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিত...

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
০৫ সেপ্টেম্বর ২০২৬

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে,...

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ

বলিউডের দুই সিনেমা ‘পেড্ডি’ ও ‘টক্সিক’-এ নারীদের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে