গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৯ জুলাই ২০২৬

মেনু

বিশ্বকাপে খাদের কিনারা থেকে যতবার ফিরেছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১২ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৩১ এএম ২০২৬
বিশ্বকাপে খাদের কিনারা থেকে যতবার ফিরেছে আর্জেন্টিনা
ছবি

শেষ ষোলোয় মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে সেই ইতিহাসে যোগ করেছে নতুন এক অধ্যায় -ছবি রয়টার্স

বিশ্বকাপের ইতিহাসে বহুবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। তবে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর গল্পও কম নয়। চলতি বিশ্বকাপের শেষ ষোলোয় মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে সেই ইতিহাসে যোগ করেছে নতুন এক অধ্যায়।

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিশ্বকাপে দুই বা তার বেশি গোলে পিছিয়ে থেকে এই প্রথম কোনো ম্যাচ জিতল লিওনেল স্কালোনির দল। তবে এর আগেও বিশ্বকাপে পিছিয়ে পড়ে ম্যাচ জয়ের নজির গড়েছে আর্জেন্টিনা। চলুন ফিরে দেখা যাক সেই স্মরণীয় প্রত্যাবর্তনের গল্পগুলো।

সুইডেন, ১৯৫৮: শুরু প্রথম প্রত্যাবর্তনের
বিশ্বকাপে পিছিয়ে পড়ে আর্জেন্টিনার প্রথম জয়ের ঘটনা ঘটে ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে আলবিসেলেস্তেরা। কিন্তু ওমর করবাতার পেনাল্টি, নরবার্তো মেন্দেজ ও লুদোভিকো আভিওর গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। সেটিই ছিল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম সফল প্রত্যাবর্তন।

আর্জেন্টিনা, ১৯৭৮: প্রত্যাবর্তনের পর প্রথম শিরোপা
নিজেদের মাটিতে অনুষ্ঠিত ১৯৭৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে হাঙ্গেরির বিপক্ষে শুরুতেই গোল হজম করেছিল সিজার লুইস মেনোত্তির দল। তবে লিওপোল্ডো জাসিন্টো লুকু ও ড্যানিয়েল বার্তোনির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। সেই বিশ্বকাপেই প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরে আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্র, ১৯৯৪: ম্যারাডোনা-ক্যানিজিয়ার জাদু
১৯৯৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে শুরুতেই পিছিয়ে যায় আর্জেন্টিনা। তবে ডিয়েগো ম্যারাডোনার অসাধারণ নৈপুণ্য আর ক্লদিও ক্যানিজিয়ার জোড়া গোলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় তারা। সেই ম্যাচে ম্যারাডোনা–ক্যানিজিয়া জুটির বোঝাপড়া ছিল দৃষ্টিনন্দন।

জার্মানি, ২০০৬: ম্যাক্সি রদ্রিগেজের অবিস্মরণীয় ভলি
২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। হার্নান ক্রেসপো সমতা ফেরানোর পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ম্যাক্সি রদ্রিগেজের দুর্দান্ত ভলি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে জায়গা করে নেয়। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

২০২৬: ইতিহাস গড়া সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তন
চলতি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচেই দেখা গেল আর্জেন্টিনার সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তন। মিসর ১৫ ও ৬৭ মিনিটে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল।

কিন্তু সেখান থেকেই শুরু হয় অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো হেডে ব্যবধান কমান। ৮৩ মিনিটে লিওনেল মেসি গোল করে সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের ৯২ মিনিটে এনজো ফার্নান্দেজের হেডে আসে জয়সূচক গোল। ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।

দুই গোলে পিছিয়ে থেকেও বিশ্বকাপে এই প্রথম জয় পেল আর্জেন্টিনা। আর সেই জয়ে নতুন করে সমৃদ্ধ হলো বিশ্বকাপের ইতিহাসে আলবিসেলেস্তেদের লড়াকু প্রত্যাবর্তনের গৌরবগাথা।

 

সানা/ডিসি/আপ্র/০৮/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য ৮ লাখ টাকা
১৯ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য ৮ লাখ টাকা

আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা চরমে পৌঁছেছে। লিওনেল মেসির সম্ভাব্য শ...

ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা
১৯ জুলাই ২০২৬

ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থ, কোচিং স্টাফ ও পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অধিনায়ক...

আজ জাতীয় ফুটবল দিবস
১৯ জুলাই ২০২৬

আজ জাতীয় ফুটবল দিবস

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের উত্তেজনায় যখন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা মুখিয়ে, ঠিক সেই দিনই যুক্তরাষ্ট্র...

ইসরায়েলিদের গুলিতে ফিলিস্তিনি তরুণ ফুটবলারের মৃত্যু
১৯ জুলাই ২০২৬

ইসরায়েলিদের গুলিতে ফিলিস্তিনি তরুণ ফুটবলারের মৃত্যু

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলার সময় গুলিবিদ্ধ হয়ে ফাদি হামদাল্লাহ আল-নাসান (১৭)...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে স্থানীয় সরকার নির্বাচনী আচরণবিধিতে নতুন বিধান সংযোজনের দাবি জানিয়েছে দলটি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের এই প্রস্তাব গণতান্ত্রিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে