গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে সমালোচনায় মেসি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:০৯ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৪ এএম ২০২৬
প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে সমালোচনায় মেসি
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হারের ম্যাচে মেজাজ হারিয়েছেন লিওনেল মেসি। ম্যাচ চলাকালে প্রতিপক্ষের খেলোয়াড় গঞ্জালো তাপিয়ার মুখে বল ছুড়ে মারার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টাইন এই তারকা। একই সঙ্গে তাঁকে লাল কার্ড দেখানো উচিত ছিল কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

শনিবার (২১ নভেম্বর) ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে এ ঘটনা ঘটে। তখন মায়ামি ১-০ গোলে পিছিয়ে ছিল এবং দলটি ১০ জনের হয়ে খেলছিল। এ সময় তাপিয়ার দিকে বল ছুড়ে মারেন মেসি। ঘটনার পর রেফারি এ-লেন চাপমান দুই খেলোয়াড়কেই হলুদ কার্ড দেখান।

তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কলম্বাসের কোচ লরেন্ট কোর্টোয়া দাবি করেন, মেসির ক্ষেত্রে শাস্তি বেশ নমনীয় ছিল। তিনি বলেন, সবাই জানেন, মেসি হলুদ কার্ডের চেয়ে বেশি শাস্তির যোগ্য ছিলেন। বিষয়টি সত্যিই খুব দুঃখজনক।

অন্যদিকে নিজের সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিয়েছেন রেফারি চ্যাপম্যান। তাঁর মতে, বল ছুড়ে মারার সময় প্রয়োগ করা বলের মাত্রা ছিল সামান্য। ঘটনাটি ‘সহিংস আচরণ’-এর পর্যায়ে পড়েনি। তাই মেসিকে লাল কার্ড দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি।

ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল হজম করে চাপে পড়ে ইন্টার মায়ামি। পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দেন তাপিয়া। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন তাহা হ্যাব্রোন। পরে নিজের দ্বিতীয় গোল করে দলের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তাপিয়া।

এই হারের ফলে প্লে-অফ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছে ইন্টার মায়ামি। আগামী শুক্রবার ওহাইওতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে জিততে পারলেই মেসির দলকে প্লে-অফ থেকে বিদায় করে দিতে পারবে কলম্বাস।

এসি/আপ্র/২২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিরোপা জয়ের পর সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস
২২ নভেম্বর ২০২৬

শিরোপা জয়ের পর সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব ফুটবল প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার শিরোপা জিতেছে আর্জেন্টিন...

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে
২১ নভেম্বর ২০২৬

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর এক মাস পর নতুন ঠিকানায় যোগ দিয়ে...

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান
২১ নভেম্বর ২০২৬

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পি...

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরছেন হাসান
২১ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরছেন হাসান

কনুইয়ের চোটে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে বাংলাদেশে ফিরছেন হাসান মাহমুদ। দেশে ফিরে পুনর্বাসনের কাজ শু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই