গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫৭ এএম ২০২৬
মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে
ছবি

ছবি সংগৃহীত

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর এক মাস পর নতুন ঠিকানায় যোগ দিয়েছেন মাহেলা জায়াওয়ার্দেনে। উইমেন’স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালকের দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কার এই ব্যাটিং গ্রেট। 

ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে বলেছে, দলের কৌশল নির্ধারণ, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং খেলোয়াড় ও কোচিং স্টাফদের উন্নয়নসহ ক্রিকেটীয় সব বিষয় দেখভাল করবেন জায়াওয়ার্দেনে।


দিল্লি ক্যাপিটালসে জায়াওয়ার্দেনের দায়িত্বটি মূলত আরও বড় একটি ভূমিকার অংশ। দলটির সহ-মালিক প্রতিষ্ঠান জিএমআর স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। 

 

সেই সুবাদে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালস এবং ইংল্যান্ডের দা হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের সঙ্গেও কাজ করবেন তিনি। এ ছাড়া জিএমআর গ্রুপ ২০২৪ সালে ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ার কিনে নেওয়ায়, সেখানকার ক্রিকেট পরিচালক জাইলস হোয়াইটের সঙ্গেও সমন্বয় করে কাজ করবেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক।

 


দায়িত্বটি নেওয়ার মধ্য দিয়ে ১৩ বছরের বেশি সময় পর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আবার যুক্ত হলেন জায়াওয়ার্দেনে। ২০১২ ও ২০১৩ সালে আইপিএলে দলটির হয়ে খেলেন তিনি। তখন দলটির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। দ্বিতীয় মৌসুমে দলটির অধিনায়কত্বও করেন তিনি। 

 

গত মাসে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন জায়াওয়ার্দেনে। তার কোচিংয়ে ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে তিনবার আইপিএল শিরোপা জেতে দলটি। দিল্লি ক্যাপিটালসকে প্রথম শিরোপা জেতানোর দায়িত্ব এখন জায়াওয়ার্দেনের কাঁধে। 

 

ডব্লিউপিএলে চারবার রানার্সআপ হয়েছে দলটি, কিন্তু এখনও শিরোপার দেখা পায়নি। উইমেন’স প্রিমিয়ার লিগের পঞ্চম আসর শুরু হবে ২০২৭ সালের ১৪ জানুয়ারি। দুই দিন পর (১৬ জানুয়ারি) ভাদোদারায় বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস।

ডিসি/আপ্র/২১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান
২১ নভেম্বর ২০২৬

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পি...

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরছেন হাসান
২১ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরছেন হাসান

কনুইয়ের চোটে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে বাংলাদেশে ফিরছেন হাসান মাহমুদ। দেশে ফিরে পুনর্বাসনের কাজ শু...

স্যান্ডপেপারকাণ্ডে কামিন্সের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া
২১ নভেম্বর ২০২৬

স্যান্ডপেপারকাণ্ডে কামিন্সের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া

স্যান্ডপেপারকাণ্ড নিয়ে নতুন করে বিতর্কের মধ্যে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সের প্রতি...

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ
২১ নভেম্বর ২০২৬

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ

১১ বছর পর ২০২৭ সালে এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের আগে একটি ত্রিদে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে