গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

স্যান্ডপেপারকাণ্ডে কামিন্সের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৬ এএম ২০২৬
স্যান্ডপেপারকাণ্ডে কামিন্সের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া
ছবি

ছবি সংগৃহীত

স্যান্ডপেপারকাণ্ড নিয়ে নতুন করে বিতর্কের মধ্যে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বল টেম্পারিংয়ের ঘটনায় কামিন্সের সততা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও স্পষ্ট করেছে বোর্ড। শনিবার এক বৈঠকের পর কামিন্সের অধিনায়কত্বের প্রতি ‘সর্বসম্মত সমর্থন’ ঘোষণা করে তারা। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

 

সাবেক অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজা দাবি করেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে পুরো অস্ট্রেলিয়া দলই জানত। গত সপ্তাহে দীর্ঘ সংবাদ সম্মেলনে সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেন কামিন্স। তবে খাজার বক্তব্যকে প্রকাশ্যে সমর্থন জানান ক্যামেরন ব্যানক্রফট। 

এরপর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক আরও জোরালো হয়। ওই ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বল টেম্পারিংয়ের পরিকল্পনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটকে দায়ী করা হয়েছিল। 

 

তদন্তে কামিন্সের বিরুদ্ধে কোনো দায় পাওয়া যায়নি। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের ঘরোয়া সিরিজ সামনে রেখে কামিন্সের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। এমন পরিস্থিতিতে শনিবার বোর্ডের বৈঠকের পর তার পাশে দাঁড়ানোর কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। 

 

বোর্ডের চেয়ারম্যান ডেভিড বুন বলেন, ‘এই কঠিন সময়ে অস্ট্রেলীয় ক্রিকেটকে দায়িত্বশীলতা ও ধৈর্যের সঙ্গে এগিয়ে নিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। 

 

আমরা সবার কথা শুনতে এবং অভিজ্ঞতা থেকে শিখতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা প্যাটের প্রতি আমাদের সমর্থন জানিয়েছি। ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনায় যারা প্রভাবিত হয়েছেন, তাদের সবার প্রতিও আমাদের উদ্বেগ রয়েছে। ওই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। গত আট বছরে প্যাট ও অন্য নেতারা দল এবং দলের সংস্কৃতি যেভাবে গড়ে তুলেছেন, তা নিয়ে আমরা গর্বিত।’

 


কামিন্সের সততা নিয়ে ওঠা ইঙ্গিতও সরাসরি প্রত্যাখ্যান করেছেন বুন। তার ভাষায়, ‘প্যাটের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে, এমন যেকোনো ইঙ্গিত আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।’ তবে ২০১৮ সালের ঘটনা নিয়ে আগের তদন্ত নতুন করে শুরু করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া। 

 

এর পরিবর্তে স্বাধীন একটি আলোচনার মঞ্চ তৈরি করেছে তারা। সেখানে ওই সফরের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ পাবেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কামিন্সও। 

 

অস্ট্রেলীয় ক্রিকেটের প্রতি নিজের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘অধিনায়কত্বের সঙ্গে বিশাল দায়িত্ব জড়িয়ে আছে। আমি কখনোই সেই দায়িত্বকে হালকাভাবে নিইনি, ভবিষ্যতেও নেব না।’ 

 

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ও চেয়ারম্যান ডেভিড বুনের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি। কামিন্স বলেন, ‘এই পরিস্থিতিতে অস্ট্রেলীয় ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কাজটি ডেভিড ও টডের জন্য খুব কঠিন। 

 

২০১৮ সালের সফরের সঙ্গে যুক্ত আমার পাশাপাশি অন্য খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করায় তাদের প্রশংসা করছি।’ স্বাধীন আলোচনার মঞ্চে শতভাগ সমর্থন জানিয়ে কামিন্স বলেন, ‘আমি সেখানে থাকব। যেসব খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারাও নিজেদের মতামত জানাতে আগ্রহী। 

 

অনেক কঠিন আলোচনা হবে, কিন্তু সেটাই প্রয়োজন। তবে এখন থেকে পার্থে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করাই আমার মূল মনোযোগ ও অগ্রাধিকার।’

ডিসি/আপ্র/২১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে
২১ নভেম্বর ২০২৬

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর এক মাস পর নতুন ঠিকানায় যোগ দিয়ে...

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান
২১ নভেম্বর ২০২৬

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পি...

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরছেন হাসান
২১ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরছেন হাসান

কনুইয়ের চোটে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে বাংলাদেশে ফিরছেন হাসান মাহমুদ। দেশে ফিরে পুনর্বাসনের কাজ শু...

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ
২১ নভেম্বর ২০২৬

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ

১১ বছর পর ২০২৭ সালে এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের আগে একটি ত্রিদে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে