গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৬ এএম ২০২৬
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

১১ বছর পর ২০২৭ সালে এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের আগে একটি ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যে তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছে। 

 

উভয়পক্ষ ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি। ইন্দোনেশিয়ার বালিতে সম্প্রতি আইসিসির সভায় গিয়ে ওই প্রস্তাব তোলে বিসিবি। 

 

যা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি তাদের সাংবাদিকদের জানান, বাংলাদেশ পরবর্তী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে। তবে তার উল্লেখিত সময় সঠিক নয় বলে জানিয়েছেন বিসিবির মুখপাত্র।

 


ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক মুখপাত্র বলেছেন, ‘আমরা বাংলাদেশে হতে যাওয়া এশিয়া কাপকে কেন্দ্র করে পাকিস্তান-শ্রীলঙ্কাকে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছি এবং উভয় দেশ তাতে ইতিবাচক সাড়া দিয়েছে।’ 

 

তবে উভয় বোর্ড এখনও বিষয়টি বিবেচনায় রাখায় সূচি চূড়ান্ত হয়নি। তাদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিসিবি। বিসিবির মুখপাত্র জানান, ‘যেহেতু এটি আমাদের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব এবং উভয় দেশই তা বিবেচনা করছে, তাই আমরা এখনই এ নিয়ে ঘোষণা দিতে পারছি না। 

 

তারা এতে (ত্রিদেশীয় সিরিজে) অংশ নেবে কি না, সে বিষয়ে তাদের সিদ্ধান্ত পরবর্তীতে আমাদের জানাবে।’ প্রসঙ্গত, আগামী বছরের ১৮ জুন থেকে ৪ জুলাই বাংলাদেশের মাটিতে এশিয়া কাপের আসর বসবে। 

 

এর আগে সর্বশেষ ২০১৬ সালে মহাদেশীয় এই টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ, টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া ওই আসরে স্বাগতিকরা রানার্সআপ হয়েছিল। ২০২৭ এশিয়া কাপ হবে তামিম ইকবাল নেতৃত্বাধীন বিসিবির অধীনে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট।

ডিসি/আপ্র/২১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে
২১ নভেম্বর ২০২৬

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর এক মাস পর নতুন ঠিকানায় যোগ দিয়ে...

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান
২১ নভেম্বর ২০২৬

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পি...

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরছেন হাসান
২১ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরছেন হাসান

কনুইয়ের চোটে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে বাংলাদেশে ফিরছেন হাসান মাহমুদ। দেশে ফিরে পুনর্বাসনের কাজ শু...

স্যান্ডপেপারকাণ্ডে কামিন্সের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া
২১ নভেম্বর ২০২৬

স্যান্ডপেপারকাণ্ডে কামিন্সের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া

স্যান্ডপেপারকাণ্ড নিয়ে নতুন করে বিতর্কের মধ্যে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সের প্রতি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে