গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৭ এএম ২০২৬
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার আগের শ্রেণিভিত্তিক কাঠামো থেকে সরে এসে সংস্করণভিত্তিক চুক্তি পদ্ধতি চালু করেছে বোর্ড। নতুন এই চুক্তির মেয়াদ আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। 

 

এতে জায়গা পেয়েছেন ৩৮ জন ক্রিকেটার। তাদের মধ্যে ১৯ জন আছেন উন্নয়ন ক্যাটাগরিতে। নতুন চুক্তিতে সবচেয়ে উল্লেখযোগ্য অনুপস্থিতি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। গত বছর ‘বি’ ক্যাটাগরিতে থাকা এই ক্রিকেটার এবার কোনো চুক্তিই পাননি। 

ইংল্যান্ড সফরের মাঝপথে দেশে ফেরত পাঠানো এবং মাঠের বাইরের নানা বিতর্কে জড়িয়ে পড়ার পর তার বাদ পড়া আলোচনায় এসেছে।

 


গত বছরের চুক্তির তালিকায় থাকা ১৩ ক্রিকেটার এবার জায়গা পাননি। রিজওয়ানের পাশাপাশি বাদ পড়েছেন ‘বি’ ক্যাটাগরিতে থাকা সাইম আইয়ুব ও হাসান আলী। তালিকায় নেই শান মাসুদও। এ ছাড়া বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। 

 

নতুন চুক্তিতে তিন সংস্করণে জায়গা পাননি কোনো ক্রিকেটার। টেস্ট ও ওয়ানডে, দুই সংস্করণে চুক্তি পেয়েছেন কেবল বাবর আজম ও সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা। শুধু টেস্টের চুক্তি পেয়েছেন মোহাম্মদ আব্বাস, আজান আওয়াইস, সাজিদ খান ও সউদ শাকিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই সংস্করণে চুক্তি পেয়েছেন ছয়জন। 

 

তারা হলেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি। শুধু টি-টোয়েন্টির চুক্তি পেয়েছেন সাতজন। তারা হলেন হাসান নওয়াজ, মাআজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।

 


নতুন চুক্তিতে উন্নয়ন ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ১৯ ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে টেস্ট অভিষেক হওয়া রাজাউল্লাহ, তায়্যাব আরিফ, মোহাম্মদ তাহা, গাজি ঘোরি ও সাকিব খানও আছেন এই তালিকায়।


পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তির তালিকা (৩০ জুন ২০২৭ পর্যন্ত)


টেস্ট ও ওয়ানডে: বাবর আজম, সালমান আগা।
শুধু টেস্ট: আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান, সউদ শাকিল।
ওয়ানডে ও টি-টোয়েন্টি: আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।


শুধু টি-টোয়েন্টি: হাসান নওয়াজ, মাআজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান, উসমান তারিক।
উন্নয়ন ক্যাটাগরি: আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, তায়্যাব আরিফ, গাজি ঘোরি, মোহাম্মদ ইমরান রন্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম, উবায়েদ শাহ।

ডিসি/আপ্র/২১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে
২১ নভেম্বর ২০২৬

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর এক মাস পর নতুন ঠিকানায় যোগ দিয়ে...

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরছেন হাসান
২১ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরছেন হাসান

কনুইয়ের চোটে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে বাংলাদেশে ফিরছেন হাসান মাহমুদ। দেশে ফিরে পুনর্বাসনের কাজ শু...

স্যান্ডপেপারকাণ্ডে কামিন্সের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া
২১ নভেম্বর ২০২৬

স্যান্ডপেপারকাণ্ডে কামিন্সের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া

স্যান্ডপেপারকাণ্ড নিয়ে নতুন করে বিতর্কের মধ্যে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সের প্রতি...

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ
২১ নভেম্বর ২০২৬

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ

১১ বছর পর ২০২৭ সালে এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের আগে একটি ত্রিদে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে