গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

শিরোপা জয়ের পর সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:১৩ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩১ এএম ২০২৬
শিরোপা জয়ের পর সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব ফুটবল প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার শিরোপা জিতেছে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। ব্রাজিলের ক্লাব অ্যাতলেটিক মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে লিয়েন্দ্রো পারেদেসের দল। তবে শিরোপা উদ্‌যাপনের মধ্যেই গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা।

ট্রফি জয়ের পর ক্রীড়াভিত্তিক সম্প্রচারমাধ্যম ‘ডি-স্পোর্টস’-এর সঙ্গে কথা বলছিলেন পারেদেস। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে টানেলের ভেতর লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কলম্বিয়ার বারানকুইলা শহরের প্রচণ্ড গরমের কারণে হঠাৎ জ্ঞান হারিয়ে থাকতে পারেন এই মিডফিল্ডার।

কিছুক্ষণ পর অবশ্য কোনোমতে উঠে দাঁড়াতে সক্ষম হন পারেদেস। এরপর নিজেই বোকা জুনিয়র্সের লকার রুমের দিকে এগিয়ে যান। তবে শারীরিক অবস্থা ভালোভাবে পরীক্ষা করার জন্য অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিকটস্থ একটি ক্লিনিকে নেওয়া হয়।

পারেদেসের অসুস্থতার কারণে আর্জেন্টিনার উদ্দেশে বোকা জুনিয়র্সের যাত্রা শুরু করতেও বিলম্ব হয়। এ সময় পুরো দলের মনোযোগ ছিল তাঁর শারীরিক অবস্থার দিকে।

কয়েক ঘণ্টা পর ৩২ বছর বয়সী এই আলবিসেলেস্তে তারকা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়ে ভক্তদের উদ্বেগ দূর করেন। স্ট্রেচারে শুয়ে থাকা নিজের একটি ছবির পাশে তিনি লেখেন, ‘আমরা ভালো আছি, এগিয়ে চলো বোকা! আজ এবং সবসময়।’

এর আগে ম্যাচ চলাকালেও প্রচণ্ড গরমে অস্বস্তিতে পড়েছিলেন পারেদেস। শারীরিক ক্লান্তির কারণে বদলি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তাঁর এমন সিদ্ধান্তের প্রশংসা করেন বোকা জুনিয়র্সের কোচ রোদোলফো আরুয়াবারেনা।

কোচ বলেন, ‘প্রথমার্ধের শেষ দিকে তার পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়েছিল এবং সে ক্লান্ত বোধ করছিল। বিরতির পর কিছুটা ভালো অনুভব করলেও, দশ মিনিটের মাথায় স্পষ্ট হয়ে ওঠে যে বল উইংয়ের দিকে নিয়ে যেতে সে হিমশিম খাচ্ছে। সে খুবই সৎ, তাই নিজেই মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ জানায়।’

এসি/আপ্র/২২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে সমালোচনায় মেসি
২২ নভেম্বর ২০২৬

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে সমালোচনায় মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হারের ম্যাচে মেজাজ হারি...

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে
২১ নভেম্বর ২০২৬

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর এক মাস পর নতুন ঠিকানায় যোগ দিয়ে...

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান
২১ নভেম্বর ২০২৬

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পি...

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরছেন হাসান
২১ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরছেন হাসান

কনুইয়ের চোটে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে বাংলাদেশে ফিরছেন হাসান মাহমুদ। দেশে ফিরে পুনর্বাসনের কাজ শু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই