গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

ইরানে মার্কিন হামলা প্রয়োজনীয় ছিল -বললেন ন্যাটোপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০১ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৩৭ এএম ২০২৬
ইরানে মার্কিন হামলা প্রয়োজনীয় ছিল -বললেন ন্যাটোপ্রধান
ছবি

ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে -ছবি এপি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলাকে ‘একেবারে প্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছেন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের মহাসচিব মার্ক রুটে। তিনি দাবি করেছেন, ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে এবং পরিস্থিতির বিবেচনায় ওয়াশিংটনের পদক্ষেপ ছিল যৌক্তিক।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্ক রুটে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এমন কঠোর প্রতিক্রিয়া সম্পূর্ণ যৌক্তিক ও ন্যায়সংগত ছিল। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও যদি কোনো পক্ষ তা লঙ্ঘন করে, তাহলে তার জবাবে শক্ত পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

ন্যাটোপ্রধান বলেন, “যখন একটি যুদ্ধবিরতি কার্যকর থাকে এবং ইরান মূলত সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকে, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন জোরপূর্বক প্রতিক্রিয়া দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি।”

যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক অব্যাহত রয়েছে। বিভিন্ন দেশ এ ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে। সূত্র: আল জাজিরা

সানা/কেএমএএ/আপ্র/৮/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪
২১ অক্টোবর ২০২৬

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জন...

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই
২১ অক্টোবর ২০২৬

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই

ভারত ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। অমীমা...

ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি
২০ অক্টোবর ২০২৬

ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি

জ্বালানির বাড়তি দাম, জীবনযাত্রার ব্যয় আর সরকারি সেবার অবনতি নিয়ে শুরু হয়েছিল প্রতিবাদ। ধীরে ধীরে সে...

চীনে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা
২০ অক্টোবর ২০২৬

চীনে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা

আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই