গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

ভারী বৃষ্টিতে বন্ধ সাজেক, বিচ্ছিন্ন সড়ক-নৌ যোগাযোগ

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি

প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৫ এএম ২০২৬
ভারী বৃষ্টিতে বন্ধ সাজেক, বিচ্ছিন্ন সড়ক-নৌ যোগাযোগ
ছবি

ছবি সংগৃহীত

ভারী বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কায় সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। একই সঙ্গে কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের কারণে চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় রাঙ্গামাটি ও বান্দরবানের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যটক ও জনসাধারণের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

নির্দেশনা অনুযায়ী, এ সময়ে সাজেকের সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য পাহাড়ধস ও অন্যান্য ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের কারণে মঙ্গলবার বিকেল থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, দুর্ঘটনা এড়াতে বিকেল ৩টা থেকে ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। নদীর স্রোতের পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে ফেরি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসি/আপ্র/০৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা নিলেন ক্ষৃব্ধ কৃষকেরা
২৩ আগস্ট ২০২৬

সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা নিলেন ক্ষৃব্ধ কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বারবার ডিলারের কাছে গিয়েও সার না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষকেরা একটি গুদা...

ঢাকার রেস্তোরাঁয় গরুর বলে ঘোড়ার মাংস, পাঁচজনের কারাদণ্ড
২৩ আগস্ট ২০২৬

ঢাকার রেস্তোরাঁয় গরুর বলে ঘোড়ার মাংস, পাঁচজনের কারাদণ্ড

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: জামালপুর সদর উপজেলায় ১৩টি ঘোড়া জবাই করে প্রায় এক হাজার কেজি মাংস ঢাকার ব...

এক নারীকে নিয়ে দুই ভাইয়ের মারামারি, ভিডিও ভাইরাল
২৩ আগস্ট ২০২৬

এক নারীকে নিয়ে দুই ভাইয়ের মারামারি, ভিডিও ভাইরাল

ফরিদপুরের ভাঙ্গায় এক নারীকে স্ত্রী দাবি করে দুই ভাইয়ের মধ্যে প্রকাশ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে