গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১২ জুলাই ২০২৬

মেনু

মেহেরপুরে বিএডিসির বীজ কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৩৪ এএম ২০২৬
মেহেরপুরে বিএডিসির বীজ কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মেহেরপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। কৃষি উৎপাদনের মানোন্নয়ন এবং কৃষকদের কাছে সময়মতো মানসম্মত বীজ সরবরাহ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মঙ্গলবার (৭ জুলাই) পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্রটির গুদামজাতকরণ ব্যবস্থা, বীজ সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের বিভিন্ন ধাপ এবং চলমান কার্যক্রম সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেন।

জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, কৃষকের দোরগোড়ায় মানসম্মত বীজ পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে বীজের মান নিয়ন্ত্রণ, সঠিক সংরক্ষণ এবং নির্ধারিত সময়ে কৃষকদের কাছে সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিএডিসির প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বিএডিসির কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে বিএডিসির সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৮/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সমবায়ের আধুনিকায়নেই প্রান্তিক মানুষের উন্নয়ন সম্ভব: নজরুল ইসলাম মঞ্জু
১২ জুলাই ২০২৬

সমবায়ের আধুনিকায়নেই প্রান্তিক মানুষের উন্নয়ন সম্ভব: নজরুল ইসলাম মঞ্জু

দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্ন...

সরকারি সম্পত্তি রক্ষায় আদালতে গ্রামবাসী, চিরিরবন্দরে নজিরবিহীন উদ্যোগ
১২ জুলাই ২০২৬

সরকারি সম্পত্তি রক্ষায় আদালতে গ্রামবাসী, চিরিরবন্দরে নজিরবিহীন উদ্যোগ

মো. মকসেদুর রহমান সাহাজাদা, দিনাজপুর: সরকারি সম্পত্তি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ...

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য মা হাতি
১২ জুলাই ২০২৬

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য মা হাতি

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি বন্য মা হাতি গুরুতর আহত হয়েছে। হাতিটির পে...

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
১১ জুলাই ২০২৬

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

একেএম ফজলুল হক, চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি সরকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাক্প্রতিবন্ধী ববি বেগম হত্যায় গ্রেফতার পাঁচ, চলছে জিজ্ঞাসাবাদ

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগম নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এই আসামিদের যথাযথ বিচারের আওতায় এনে বৃদ্ধা হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে