গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাংবাদিকদের তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগকে অপেক্ষার আহ্বান, সিদ্ধান্ত আদালতের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:২৫ এএম ২০২৬
আওয়ামী লীগকে অপেক্ষার আহ্বান, সিদ্ধান্ত আদালতের
ছবি

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান -ছবি পিআইডি

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আদালতের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলতে হবে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল বা রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রের আইন সবার মেনে চলা উচিত। তিনি বলেন, ‘‘এখন পর্যন্ত তাঁদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। তাঁরা একটু অপেক্ষা করুন। আদালতে বিষয়টি যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে-তদন্ত চলছে। সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।’’

তিনি বলেন, বিচারপ্রক্রিয়া শেষে যদি আদালতের সিদ্ধান্তে দেখা যায় আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে না, তাহলে তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে। তবে বর্তমান পরিস্থিতিতে বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার।

তথ্য উপদেষ্টা বলেন, ‘‘আদালত সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত দেবেন। আদালতের সিদ্ধান্তের পরই পরবর্তী বিষয়গুলো স্পষ্ট হবে।’’

এদিকে সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাহেদ উর রহমান। তিনি বলেন, এ ধরনের সহিংসতার কোনো সুযোগ নেই। তবে হামলার ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যকে তিনি রাজনৈতিক বক্তব্য হিসেবে উল্লেখ করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি জানান, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে একটি প্রাথমিক পথরেখা তৈরি করেছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, চলতি মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, আগস্টের দ্বিতীয়ার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং অক্টোবরের প্রথমার্ধে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জাহেদ উর রহমান আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে আগামী ১০ থেকে ১২ মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ সব স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সানা/আপ্র/৭/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, মন্ত্রী ঢাকার হাসপাতালে
০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, মন্ত্রী ঢাকার হাসপাতালে

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে উন্নত চিকিৎসার জন্য ঢা...

‘গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
০৪ সেপ্টেম্বর ২০২৬

‘গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’

গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান দাবি করে সরকারের প্রতি ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছেন নাগরিক আন্দোলনের...

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই থাকুন
০৪ সেপ্টেম্বর ২০২৬

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই থাকুন

জন্মষ্টমীর আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে উৎসবের আবহে পালিত হলো শুভ জন্মাষ্টমী
০৪ সেপ্টেম্বর ২০২৬

দেশজুড়ে উৎসবের আবহে পালিত হলো শুভ জন্মাষ্টমী

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশজুড়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে