গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

লন্ডনে আন্তর্জাতিক বাউল উৎসব, শেকড়ের গান ছড়াবেন শফি-ডলি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ০০:০৮ এএম ২০২৬
লন্ডনে আন্তর্জাতিক বাউল উৎসব, শেকড়ের গান ছড়াবেন শফি-ডলি
ছবি

ছবি সংগৃহীত

বাংলার বাউল দর্শন ও লোকঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে যুক্তরাজ্যে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব যুক্তরাজ্য-২০২৬’। আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পী, গবেষক, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নেবেন।

উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন দেশের জনপ্রিয় বাউলশিল্পী শফি মণ্ডল ও ডলি মণ্ডল। এ ছাড়া কণ্ঠশিল্পী সরদার হীরক রাজা ও জোহরা জমিও আন্তর্জাতিক এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন।

আয়োজকেরা জানিয়েছেন, আগামী ১০ জুলাই যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ইউকে ম্যানেজমেন্ট কলেজে উৎসবের উদ্বোধন হবে। এরপর ১৫ জুলাই স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে বাউল ও লোকসংগীতবিষয়ক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৮ জুলাই লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আয়োজন করা হবে আন্তর্জাতিক সেমিনার ও বাউল-লোকসংগীতের বিশেষ কর্মশালা। সবশেষে ১৯ জুলাই লন্ডন টাউন হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই আয়োজন।

আয়োজকদের মতে, বাউল দর্শন শুধু সংগীতের একটি ধারা নয়; এটি মানবতা, সাম্য, সহনশীলতা ও ভালোবাসার এক অনন্য জীবনদর্শন। বিশ্বায়নের এই সময়ে নতুন প্রজন্মের কাছে বাংলার এই সমৃদ্ধ লোকঐতিহ্যের মর্মবাণী পৌঁছে দেওয়াই এই উৎসবের প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি ও অংশগ্রহণকারী শিল্পীদের তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বাউলশিল্পী শফি মণ্ডল বলেন, “একটি দেশের চলমান শক্তি ও মেরুদণ্ড হলো লোকসংগীত বা শেকড়ের গান। আমরা এই ঐতিহ্যের সঙ্গে দেশের মানুষের একটি মেলবন্ধন তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য যেন ব্যক্তি স্বার্থে ব্যবহৃত না হয়; আমরা দেশের জন্য কাজ করতে চাই।”

তিনি বলেন, “এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের মানুষের সঙ্গে অন্য একটি দেশের লোকঐতিহ্যের সুন্দর মেলবন্ধন সৃষ্টি হবে।”

উৎসবের আহ্বায়ক ও উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা বলেন, “আবহমানকাল থেকে সব দেশের লোকসংগীতই মানুষের কথা, মানবতা ও সম্প্রীতির কথা বলে। শত শত বছর ধরে সৃষ্টি হওয়া আমাদের লোকসংগীতই বাঙালির নিজস্ব রূপ। এই সংগীতের ভাণ্ডার দিয়ে আমরা পৃথিবীর বুকে দেশকে আরো উজ্জ্বলভাবে তুলে ধরতে পারি।”

তিনি বলেন, “বিশ্বদরবারে বাংলাদেশের বাউল ও লোকসংগীতকে পরিচিত করাই এই উৎসবের মূল লক্ষ্য।”

‘আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব যুক্তরাজ্য–২০২৬’ যৌথভাবে আয়োজন করছে ইউকে ম্যানেজমেন্ট কলেজ, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, উদীচী যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

আয়োজকদের আশা, এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সাংস্কৃতিক সম্পর্ক আরো গভীর হবে এবং বিশ্বজুড়ে বাংলার লোকঐতিহ্যের পরিচিতি বাড়বে।

সানা/ডিসি/আপ্র/৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ষাটোর্ধ্ব আমির খান পর্দায় আসছেন পঁচিশের তরুণের চরিত্রে
২৩ আগস্ট ২০২৬

ষাটোর্ধ্ব আমির খান পর্দায় আসছেন পঁচিশের তরুণের চরিত্রে

বয়স ৬১ ছুঁলেও অভিনয়ে অনন্য পরীক্ষা-নিরীক্ষা থামেনি বলিউড সুপারস্টার আমির খানের। আসন্ন নতুন সিনেমার জ...

মধুবালার বায়োপিকে কিংবদন্তি অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে সারা অর্জুনকে
২৩ আগস্ট ২০২৬

মধুবালার বায়োপিকে কিংবদন্তি অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে সারা অর্জুনকে

আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমার সুবাদে সম্প্রতি বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেত্রী সার...

দীর্ঘ সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা
২৩ আগস্ট ২০২৬

দীর্ঘ সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

একসময় ছোটপর্দার নিয়মিত মুখ ছিলেন অভিনেত্রী শার্লিন ফারজানা। সাবলীল ও দুর্দান্ত অভিনয়ে দর্শকের মনেও জ...

পুরোনো দিনের সাজে সেমন্তীর ভিনটেজ লুক
২৩ আগস্ট ২০২৬

পুরোনো দিনের সাজে সেমন্তীর ভিনটেজ লুক

মডেলিং দিয়ে পরিচিতি পাওয়া সেমন্তী সৌমী এখন অভিনয়েও নিজের জায়গা তৈরি করছেন। ইউটিউবের বিভিন্ন নাটক ও স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে