গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

ক্ষুব্ধ সোহেল রানা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১২ এএম ২০২৬
ক্ষুব্ধ সোহেল রানা
ছবি

ছবি সংগৃহীত

একাত্তরের রণাঙ্গনের এক বীর মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নায়ক, পরিচালক ও প্রযোজক সোহেল রানা। মুক্তিযোদ্ধার মেয়ে, স্ত্রী ও বৃদ্ধা বোন হারিকেনের আলোয় নিজ হাতে মাটি খুঁড়ে বাবার কবর তৈরি করেছেন, এমন ঘটনার উল্লেখ করে তিনি সরকারের কাছে জবাব চেয়েছেন।

একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।


সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন সোহেল রানা। সেখানে তিনি অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধী শক্তি ওই মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা সৃষ্টি করেছে এবং আগের কবরটি মাটি দিয়ে ভরাট করে দিয়েছে।স্ট্যাটাসে সোহেল রানা লেখেন, ‘একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। 


তাকে কবর দেওয়ায় বাধা সৃষ্টি করল স্বাধীনতাবিরোধী শক্তি। আর হারিকেন জ্বালিয়ে তার আলোতে আলোকিত করে তার কন্যাসন্তান নিজ হাতে মাটি খুঁড়ে বাবার কবর তৈরি করল।’ ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘স্বাধীনতার পক্ষীয় শক্তি নাকি বর্তমানে সরকার পরিচালনা করছে। কোন আলামত তো দেখা গেল না। 

 

যারা বাধা দিয়েছিল, তাদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল। সরকারের কাছে এর সঠিক জবাব চাই।’ 

মুক্তিযোদ্ধাদের জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাওয়ার বিষয়টি তুলে ধরে সোহেল রানা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও অগ্নিস্ফুলিঙ্গ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে তারা হয়তো ব্যর্থ হয়েছেন।


তার মতে, এমন ঘটনার পরও প্রতিবাদ বা প্রতিরোধ চোখে না পড়া হতাশাজনক। 

 

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘না ফেরার দেশে চলে যাওয়ার আগে এমন ধরনের সংবাদ আমার মতো অন্যান্য মুক্তিযোদ্ধাদের রক্তক্ষরণ করে।’সবশেষে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জেগে ওঠার আহ্বান জানিয়ে সোহেল রানা বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তি সবাই জেগে ওঠো। এবার আর ক্ষমা নয়।’

ডিসি/আপ্র/২৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান
২৬ অক্টোবর ২০২৬

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান

স্টুডিওতে সুরের জাদু ছড়ালেও একসময় মঞ্চে উঠে দর্শকের সামনে গান পরিবেশন করতে ভীষণ ভয় পেতেন অস্কারজয়ী স...

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা
২৬ অক্টোবর ২০২৬

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা

টাইগার শ্রফের ওপর গুলির ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের বরাত দিয়ে প্রকাশিত প্রত...

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম
২৬ অক্টোবর ২০২৬

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলমজাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপ-নির্বাচনে প্রা...

ঋতুস্রাবের সময় স্ত্রী রাশমিকার পাশে যেভাবে থাকেন বিজয়
২৬ অক্টোবর ২০২৬

ঋতুস্রাবের সময় স্ত্রী রাশমিকার পাশে যেভাবে থাকেন বিজয়

ঋতুস্রাবের সময় শারীরিক যন্ত্রণা ও মানসিক অস্বস্তিতে ভোগেন অনেক নারী। ব্যতিক্রম নন অভিনেত্রী রাশমিকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে