গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট আমলে ভূমিকা রাখা কর্মকর্তাদের শনাক্তে তদন্ত চলছে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:১০ এএম ২০২৬
ফ্যাসিস্ট আমলে ভূমিকা রাখা কর্মকর্তাদের শনাক্তে তদন্ত চলছে
ছবি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী -ছবি সংগৃহীত

বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করে প্রশাসনে ভূমিকা রাখা কর্মকর্তাদের চিহ্নিত করতে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। তিনি বলেছেন, তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তাঁদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন সময়ে প্রশাসনের যাঁরা প্রকাশ্যে ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য কাজ করেছেন, তাঁদের চিহ্নিত করার জন্য সরকারের বিভিন্ন তদন্ত সংস্থার কাজ চলমান রয়েছে। চিহ্নিত করার পর তাঁদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।”

এদিকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে আবদুল বারী জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দেশে সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। বর্তমানে সরকারি চাকরিতে শূন্য পদ রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬৭ জন। অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে রয়েছেন ৩৭৮ জন, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২ হাজার ৯৪০ জন।

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের আরেক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে বিসিএস পরীক্ষার ফল প্রকাশের সময় নিয়েও সংসদে তথ্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি জানান, ৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের এক বছর সাত মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ৪৬তম বিসিএসের ক্ষেত্রে সময় লেগেছে দুই বছর দুই মাস নয় দিন, ৪৫তম বিসিএসে দুই বছর ১১ মাস ২৭ দিন এবং ৪৪তম বিসিএসে তিন বছর সাত মাস।

তিনি বলেন, ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে সরকারের।

সরকারি চাকরিতে পদোন্নতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন ক্যাডারে দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের সার্বিক বিষয় বিবেচনা করে যথাসময়ে পদোন্নতি দেওয়া হয়ে থাকে।

তিনি আরো জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ সরকারি জনবলসংক্রান্ত তথ্য অনুযায়ী, সরকারি চাকরিতে নারী কর্মকর্তা-কর্মচারীর হার ২৯ শতাংশ।


সানা/ডিসি/আপ্র/৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কী কারণে শেষ হয়ে গেল শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবার
২৩ আগস্ট ২০২৬

কী কারণে শেষ হয়ে গেল শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবার

একটি পরিবারের এমন করুণ পরিণতি কেউ কল্পনাও করতে পারেননি। দীর্ঘ কর্মজীবন শেষে অবসর নেওয়া একজন শিক্ষক,...

গুম-খুন-নির্যাতনের শিকারদের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর
২৩ আগস্ট ২০২৬

গুম-খুন-নির্যাতনের শিকারদের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ, সুচিক...

দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি
২৩ আগস্ট ২০২৬

দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে (এনএসআই...

ব্যবস্থাপনা পদে কর্মীদের শ্রমিক না বলার বৈধতা নিয়ে রুল
২৩ আগস্ট ২০২৬

ব্যবস্থাপনা পদে কর্মীদের শ্রমিক না বলার বৈধতা নিয়ে রুল

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, প্রশাসনিক ও তদারকি পদে কর্মরত ব্যক্তিদের ‘মালিক’ হিসেবে গণ্য করে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে