গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

বালোগনের লাল কার্ড পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন ট্রাম্প

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১০ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ০২:০০ এএম ২০২৬
বালোগনের লাল কার্ড পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন ট্রাম্প
ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারাইন বালোগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত হওয়াকে ঘিরে বিতর্কের মধ্যেই নিজের ভূমিকার কথা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বালোগনের বহিষ্কারের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য তিনি সত্যিই ফিফার কাছে অনুরোধ করেছিলেন, কারণ তার বিশ্বাস ছিল ফুটবলারটি ফাউল করেননি।

বিশ্বকাপের শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ২-০ গোলের জয়ের ম্যাচে ৬৪তম মিনিটে প্রতিপক্ষের তারিক মুহারেমোচকে ফাউল করার দায়ে সরাসরি লাল কার্ড দেখেন ২৫ বছর বয়সী বালোগন। ওই লাল কার্ডের কারণে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন তিনি। ফলে ৭ জুলাই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে পড়ে।

তবে রোববার ফিফা বালোগনের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এর আগে *নিউইয়র্ক টাইমস*সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন ট্রাম্প।

এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সামনে বিষয়টি স্বীকার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, “আমি শুধু সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলাম। আমার মনে হয়নি, ওটা ফাউল ছিল।”

বালোগনের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ফিফাকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্টও দেন। সেখানে তিনি লেখেন, “সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচারের সংশোধন করায় ফিফাকে ধন্যবাদ।”

বালোগনের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় এখন বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তাকে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে ৭ জুলাই অনুষ্ঠিতব্য ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সানা/আপ্র/৭/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং-বিপর্যয়ের পর শরিফুলের বীরত্বে রোমাঞ্চকর দিন
২২ আগস্ট ২০২৬

ব্যাটিং-বিপর্যয়ের পর শরিফুলের বীরত্বে রোমাঞ্চকর দিন

অস্ট্রেলিয়ার পরিবেশ ও উইকেটের সুবিধা নিয়ে প্রথম দিনেই চরম রোমাঞ্চ উপহার দিল ম্যাকাই টেস্ট। এক দিনে ১...

ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের
২২ আগস্ট ২০২৬

ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের

নানা অনিশ্চয়তার পর ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শুক্রবার রাতে ফিফা থেকে বাংলাদেশক...

বিপিএল স্থগিতের সিদ্ধান্তে শঙ্কিত ক্রিকেটাররা, বিকল্প টুর্নামেন্টের দাবি
২২ আগস্ট ২০২৬

বিপিএল স্থগিতের সিদ্ধান্তে শঙ্কিত ক্রিকেটাররা, বিকল্প টুর্নামেন্টের দাবি

আর্থিক অস্বচ্ছতা, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং বিসিবির ওপর লোকসানের বিপুল বোঝা পরিহার করে টুর্নামেন্টট...

জাতীয় হকি দলে দুই ভাই জিমি ও রাকিন
২২ আগস্ট ২০২৬

জাতীয় হকি দলে দুই ভাই জিমি ও রাকিন

ক্লাব ফুটবলে একই দলে খেলার পর জাতীয় দলের জার্সিতেও একসঙ্গে মাঠে নামার স্বপ্ন ছিল দুই ভাই রাসেল মাহমু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই