গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

রাজৈরে উৎসবমুখর পরিবেশে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, মাদারীপুর

জেলা প্রতিনিধি, মাদারীপুর

প্রকাশিত: ২১:৪৩ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ২০:০২ এএম ২০২৬
রাজৈরে উৎসবমুখর পরিবেশে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
ছবি

ছবি প্রতিনিধি

অনাদি কুমার মন্ডল: মাদারীপুরের রাজৈর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রাজৈর উপজেলা কার্যালয়ের যৌথ আয়োজনে সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণ বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক। সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহা।

এ সময় উপকারভোগীদের পক্ষ থেকে বক্তব্য দেন রাজৈর পল্লী উন্নয়ন প্রকল্পের শ্রেষ্ঠ উপকারভোগী ক্ষীরদ মন্ডল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য জীবন বোস, আরিফ হাওলাদার, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেন, সাবেক পৌর বিএনপির সভাপতি বাদশা মীরসহ স্থানীয় সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

শেষে উপকারভোগীদের মধ্যে পুরস্কার বিতরণ, ঋণ বিতরণ এবং গাছের চারা বিতরণ করা হয়।
সানা/আপ্র/৬/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কড়ে দিঘি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ অক্টোবর ২০২৬

কড়ে দিঘি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে ম...

সুর-ঝংকার একাডেমির গুণীজন সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠিত
১০ অক্টোবর ২০২৬

সুর-ঝংকার একাডেমির গুণীজন সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাংস্কৃতিক মানুষের...

আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্সের নির্দেশ
১০ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্সের নির্দেশ

মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির অ...

ঘোড়াঘাটে আগাম জাতের আমন ধান কাটা শুরু
১০ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে আগাম জাতের আমন ধান কাটা শুরু

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়ঘাটে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। আগাম জাতের আমন ধান কাটার প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে