গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

সাত হাজার টাকায় বিক্রি হলো এক ইলিশ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:১২ এএম ২০২৬
সাত হাজার টাকায় বিক্রি হলো এক ইলিশ
ছবি

ছবি সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ ছয় হাজার ৮২৫ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে 'জলতরঙ্গ' নামের একটি ফিশিং ট্রলারে মাছটি ধরা পড়ার পর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের একটি আড়তে ডাকের মাধ্যমে এটি বিক্রি করা হয়।

ট্রলারের জেলে কাদের মাঝি বলেন, ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরতে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশটি জালে ওঠে। পরে মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে অবস্থিত মেসার্স আনিষা এন্টারপ্রাইজ মৎস্য আড়তে আনা হলে ডাকের মাধ্যমে স্থানীয় খুচরা পাইকার রহমান এটি কিনে নেন।

জেলে কাদের মাঝি আরো বলেন, নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে গিয়ে প্রথম দিকেই এত বড় একটি ইলিশ পাওয়ায় খুব খুশি। ট্রলারে ধরা মাছগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। যদিও এ বছর সমুদ্রে মাছের পরিমাণ তুলনামূলক কম, তারপরও আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট।

মেসার্স আনিষা এন্টারপ্রাইজ মৎস্য আড়তের ম্যানেজার মেহেদী হাসান বলেন, ‘বড় আকারের হওয়ায় মাছটি প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। ২ কেজি ১০০ গ্রাম ওজনের এ ইলিশের মোট বিক্রয়মূল্য হয়েছে ৬ হাজার ৮২৫ টাকা।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য নিঃসন্দেহে সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও বড় ইলিশ মিলছে। ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছে। আশা করছি, আগামী দিনে সরবরাহ আ বৃদ্ধি পেলে বাজারে ইলিশের দামও সহনীয় পর্যায়ে চলে আসবে।’

এসি/আপ্র/০৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা
১৪ অক্টোবর ২০২৬

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দফায় দফায় পিটিয়ে...

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখবে বিএসটিআই
১৪ অক্টোবর ২০২৬

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখবে বিএসটিআই

পণ্যের গুণগতমান নিশ্চিত করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ অব্যাহত রাখার অঙ্গীকার...

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪৩৪ কিশোর গ্যাং আটক
১৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪৩৪ কিশোর গ্যাং আটক

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মা...

নবী (সা.)-কে অবমাননার অভিযোগে জাবিতে বিক্ষোভ, স্থায়ী বহিষ্কারের দাবি
১৪ অক্টোবর ২০২৬

নবী (সা.)-কে অবমাননার অভিযোগে জাবিতে বিক্ষোভ, স্থায়ী বহিষ্কারের দাবি

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে