গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

ফরিদপুরে জেলা প্রশাসকের মতবিনিময়ে নানা দাবি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ১৫:০৫ এএম ২০২৬
ফরিদপুরে জেলা প্রশাসকের মতবিনিময়ে নানা দাবি
ছবি

ছবি আজকের প্রত্যাশা

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন। শুরুতে তিনি উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং পরে উন্মুক্ত আলোচনার সুযোগ দেন।

মতবিনিময় সভায় বক্তারা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, অস্বাস্থ্যকর দুগ্ধজাত খাদ্য উৎপাদন বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, চায়না দুয়ারী জাল উৎপাদন বন্ধ, রাস্তা ও খাল খনন, অবৈধ ইজারা বন্ধ, ইভটিজিং প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ফরিদপুর কেন্দ্রীয় খেলার মাঠ থেকে হাট অন্যত্র স্থানান্তরের দাবিও জানানো হয়।

সভায় এলাকায় মাদকদ্রব্যের বিক্রি ও সেবন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। জেলা প্রশাসকের উপস্থিতিতে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন সমস্যার পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এ সময় তিনি উপস্থিত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
সানা/আপ্র/১৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
১৫ অক্টোবর ২০২৬

দুই সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিক হাদি চকদার ও আরিফুজ্জামান তপুর বিরুদ্ধে দায়ের করা মামল...

নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৫ অক্টোবর ২০২৬

নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ...

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া
১৪ অক্টোবর ২০২৬

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভ...

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ
১৪ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ

এস এ খান শিল্টু: মেহেরপুরে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বাদ দিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে