গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

কসবায় বজ্রপাতে কিশোর ফাহাদের মর্মান্তিক মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ০৭:১৭ এএম ২০২৬
কসবায় বজ্রপাতে কিশোর ফাহাদের মর্মান্তিক মৃত্যু
ছবি

ছবি আজকের প্রত্যাশা

নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বজ্রপাতে মো. ফাহাদ (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ উপজেলার বিনাউটি গ্রামের বাসিন্দা মো. ফারুকের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গুরুতর আহত অবস্থায় ফাহাদকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের বরাতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুপুরে বজ্রপাতের আঘাতে ফাহাদ গুরুতর জখম হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. খাইরুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছিল। এ ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন ও ময়নাতদন্তের জন্য থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
সানা/আপ্র/১৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া
১৪ অক্টোবর ২০২৬

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভ...

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ
১৪ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ

এস এ খান শিল্টু: মেহেরপুরে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বাদ দিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধ...

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
১৪ অক্টোবর ২০২৬

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩...

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা
১৪ অক্টোবর ২০২৬

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দফায় দফায় পিটিয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে