গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৫৮ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২৮ এএম ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় বাসের ধাক্কায় মো. জিশান (৩০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মো. হাসান (৩৮) নামের আরো একজন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিশান সাতকানিয়া উপজেলার মনির হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। আহত হাসান নগরীর বাকলিয়া এলাকার ছৈয়দ খানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শান্তিরহাট এলাকা অতিক্রম করার সময় দ্রুতগতির পূরবী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক জিশান ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে তাঁদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সানা/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেশের বহরে ২০০টির বেশি উড়োজাহাজ চান বিমানমন্ত্রী
১১ অক্টোবর ২০২৬

দেশের বহরে ২০০টির বেশি উড়োজাহাজ চান বিমানমন্ত্রী

দেশের বিমানবহরে ২০০টির বেশি উড়োজাহাজ যুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্য...

বদরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি
১১ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনের লক্ষ্যে বিশেষ সাপ্তা...

দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, দুই মামলায় জরিমানা
১১ অক্টোবর ২০২৬

দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, দুই মামলায় জরিমানা

চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের অভিযোগে অভিযান চালি...

তিন প্রেসক্লাবকে এক লাখ টাকা করে অনুদান দিলেন সংসদ সদস্য
১১ অক্টোবর ২০২৬

তিন প্রেসক্লাবকে এক লাখ টাকা করে অনুদান দিলেন সংসদ সদস্য

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহয...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে