গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:০৮ এএম ২০২৬
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচির শুরুতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. নজরুল কবীর এবং মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ইসমাইল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপাচার্যের পিএস ড. মো. তারিক আজিজ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না।

তারা আরো বলেন, ডেঙ্গু মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান - সব পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করা জরুরি। নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরি এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি পরিষ্কার করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিচালিত এ ধরনের সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা আরো বৃদ্ধি পাবে।
সানা/আপ্র/৯/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেলদুয়ারে ৩৫ লাখ টাকার মামলায় বৃদ্ধা মা ও প্রবাসী আসামি
০৯ অক্টোবর ২০২৬

দেলদুয়ারে ৩৫ লাখ টাকার মামলায় বৃদ্ধা মা ও প্রবাসী আসামি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের দক্ষিণ বাথুলী গ্রামে একটি পরিবারের চার...

মাগুরায় পুলিশের অভিযানে ৩৫ টি মোবাইল উদ্ধার
০৯ অক্টোবর ২০২৬

মাগুরায় পুলিশের অভিযানে ৩৫ টি মোবাইল উদ্ধার

মিজানুর রহমান: মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ও বিভ...

ঝড়-শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষতি
০৯ অক্টোবর ২০২৬

ঝড়-শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষতি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষি খাতে ব্যাপক...

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বুধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই