মো. আকরাম হোসেন: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মিজ নূরী তাসমিন উর্মি। বর্তমানে তিনি বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মিজ নূরী তাসমিন উর্মি চলতি বছরের ২৬ জুলাই বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গাজীপুরের কালীগঞ্জ এবং পরবর্তীতে বাগেরহাটের শরণখোলা উপজেলায় দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ঘাটাইলে তার নতুন কর্মস্থলে যোগদানের খবরে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনিক দক্ষতা, মেধা ও অভিজ্ঞতার মাধ্যমে তিনি ঘাটাইল উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় কার্যকর জনসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সানা/আপ্র/২৯/৯/২০২৬