গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বদরগঞ্জে অবৈধ বালু সিন্ডিকেট বন্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:০০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৪ এএম ২০২৬
বদরগঞ্জে অবৈধ বালু সিন্ডিকেট বন্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও বালু সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল। এ সময়ের মধ্যে অবৈধ বালু মহালের কার্যক্রম বন্ধ এবং জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাহাপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান গোলাম রসুল বকুল।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে পরিবেশের পাশাপাশি এলাকার অবকাঠামোরও ক্ষতি হচ্ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তিনি।

গোলাম রসুল বকুল বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসন অবৈধ বালু মহালের কার্যক্রম বন্ধ এবং এর সঙ্গে জড়িত সিন্ডিকেটের কার্যক্রম গুঁড়িয়ে দিতে ব্যর্থ হলে উপজেলা ও থানা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অপসারণ করে নতুন প্রশাসন নিয়োগের জোর দাবি জানানো হবে।

ঘোষিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২১/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ
২১ সেপ্টেম্বর ২০২৬

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

দিনাজপুর সদর উপজেলার জামতলী বাজার এলাকায় চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযো...

ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার
২১ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন ফরা...

কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে ঘুরতে এসে কর্ণফুলী নদীতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ শাহা...

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১১
২১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১১

নড়াইলে আদালত এলাকায় অভিযান চালিয়ে ১২টি দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই