গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

হাসিব হত্যার বিচার ও জোবায়েরের ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৯ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:৪৭ এএম ২০২৬
হাসিব হত্যার বিচার ও জোবায়েরের ফাঁসির দাবিতে বিক্ষোভ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজাজীপুরের টঙ্গীতে মঞ্জুরুল ইসলাম হাসিব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং অভিযুক্ত জোবায়েরের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী, নিহতের স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচি থেকে দ্রুত হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে টঙ্গীর পাগার এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডে অভিযুক্ত জোবায়েরের বাড়ির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জোবায়েরের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, মঞ্জুরুল ইসলাম হাসিবকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করতে হবে। একই সঙ্গে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বক্তারা টঙ্গীর ৪৩ নম্বর ওয়ার্ডে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কার্যক্রমের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কর্মসূচিতে নিহত হাসিবের বাবা ডা. মো. তফিকুল ইসলামসহ সাফাত আহমেদ, আশিফ ফেরদৌস তমাল, মীর হোসেন মীর, সিফাতুর রহমান মাহিম, ইমরান হাসান অনিক, আকাশ হোসেন, মেহেরাজ আলম, জিনাত জাহান, কাজল, মেহেদী, শাহাদাত, রাসেল, জুয়েল, হাকিমুল ইসলাম, সালেহা ইয়াসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জুলাই টঙ্গীর ৪৩ নম্বর ওয়ার্ডে জোবায়েরের বাড়ির সামনে তাঁর হামলায় মঞ্জুরুল ইসলাম হাসিব গুরুতর আহত হন। পরে তাঁকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসিবের মৃত্যুর পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
সানা/ডিসি/আপ্র/২৫/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা
১৪ অক্টোবর ২০২৬

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দফায় দফায় পিটিয়ে...

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখবে বিএসটিআই
১৪ অক্টোবর ২০২৬

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখবে বিএসটিআই

পণ্যের গুণগতমান নিশ্চিত করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ অব্যাহত রাখার অঙ্গীকার...

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪৩৪ কিশোর গ্যাং আটক
১৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪৩৪ কিশোর গ্যাং আটক

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মা...

নবী (সা.)-কে অবমাননার অভিযোগে জাবিতে বিক্ষোভ, স্থায়ী বহিষ্কারের দাবি
১৪ অক্টোবর ২০২৬

নবী (সা.)-কে অবমাননার অভিযোগে জাবিতে বিক্ষোভ, স্থায়ী বহিষ্কারের দাবি

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে