গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে খুটাখালীতে বাস ও জিপের সংঘর্ষে নিহত ৪

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:২৮ এএম ২০২৬
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে খুটাখালীতে বাস ও জিপের সংঘর্ষে নিহত ৪
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই শামসুজ্জামান জানান,  ঢাকা থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস ও জিপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কেএমএএ/আপ্র/১৩.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

অসচ্ছল মানুষের পাশে থাকবে চট্টগ্রাম জেলা পরিষদ: প্রশাসক
১২ অক্টোবর ২০২৬

অসচ্ছল মানুষের পাশে থাকবে চট্টগ্রাম জেলা পরিষদ: প্রশাসক

আর্থিক সংকটে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন কিংবা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করতে বাধ্য না হন, সে...

বদরগঞ্জে সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, ক্ষোভে বিএনপি
১২ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, ক্ষোভে বিএনপি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে পেশাদার সার ব্যবসায়ীদের বাদ দিয়ে ব...

দেশের বহরে ২০০টির বেশি উড়োজাহাজ চান বিমানমন্ত্রী
১১ অক্টোবর ২০২৬

দেশের বহরে ২০০টির বেশি উড়োজাহাজ চান বিমানমন্ত্রী

দেশের বিমানবহরে ২০০টির বেশি উড়োজাহাজ যুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্য...

বদরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি
১১ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনের লক্ষ্যে বিশেষ সাপ্তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে