গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

ঢাকা মেডিকেলের টয়লেটে ঝুলছিল বারডেমের নার্সের লাশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৬ এএম ২০২৬
ঢাকা মেডিকেলের টয়লেটে ঝুলছিল বারডেমের নার্সের লাশ
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টয়লেট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া মৃত নারীর পরিচয় পাওয়া গেছে। তিনি বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ নার্স তন্ময় মণ্ডল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, তন্ময় মণ্ডল প্রায় এক মাস আগে বারডেম জেনারেল হাসপাতালে কাজ শুরু করেছিলেন।

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনা সম্পর্কে এসব তথ্য জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’

এটি হত্যাকাণ্ড কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভেতরে অনেক রহস্য আছে। আমরা সেগুলো বের করার চেষ্টা করছি।’

ওসি আরো বলেন, ওই নারী তার এক বান্ধবীর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মোবাইলের একটি সিম কার্ড নিয়েছিলেন। এ ঘটনাসহ আরো কিছু বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

সোমবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝের ৪ নম্বর টয়লেট থেকে তন্ময়ের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে রক্তের দাগ ছিল এবং তিনি ঝুলন্ত অবস্থায় ছিলেন।

এর কয়েক ঘণ্টা আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে একটি রক্তমাখা ছুরি পাওয়া যায়। হাঁটাপথে ওই দুই স্থানের দূরত্ব প্রায় পাঁচ মিনিটের।

লাশ উদ্ধারের পর পরিচ্ছন্নতাকর্মী মাহমুদ শেখ জানান, সকালে হাসপাতালের পুরাতন ভবনের নিচতলায় টয়লেট পরিষ্কার করতে যান তিনি। নিয়ম অনুযায়ী, কক্ষগুলোর দরজায় নক করে ভেতরে থাকা ব্যক্তিদের বের হতে বলেন।

তিনি বলেন, ৪ নম্বর কক্ষের দরজায় নক করার পর দীর্ঘ সময়েও কোনো সাড়া না পাওয়ায় তার সন্দেহ হয়। পরে সহকর্মী রাসেল ও কামালের সহযোগিতায় দরজা খুলে ভেতরে ওই নারীকে রক্তাক্ত ও ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

সানা/কেএমএএ/আপ্র/৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মা ও শিশু সহায়তা কর্মসূচিতে নতুন উপকারভোগী বাছাই
০৫ অক্টোবর ২০২৬

মা ও শিশু সহায়তা কর্মসূচিতে নতুন উপকারভোগী বাছাই

দেশের ৪ হাজার ৫৮৬টি ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের নতুন উপকারভোগী বাছাই...

বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস
০৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস

একই বয়সের দুটি শিশু। অথচ তাদের শৈশব দুই রকম। একজনের দিন শুরু হয় স্কুলের পোশাক পরে বই-খাতা গুছিয়ে। অন...

শিশুকে শুধু ‘ভালো বাচ্চা’ হতে শেখাবেন না, হতে পারে বিপদ
০৪ অক্টোবর ২০২৬

শিশুকে শুধু ‘ভালো বাচ্চা’ হতে শেখাবেন না, হতে পারে বিপদ

ভালো শিশু হলে বড়দের কথা শুনতে হয়’, ‘মা-বাবার কথা অমান্য করবে না’, ‘কেউ কিছু বললে চুপচাপ মানবে’-ছোট থ...

ক্রয়াদেশ কমায় ছাঁটাই বৃদ্ধিতে পোশাকশিল্পের নারী শ্রমিকরা উদ্বিগ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

ক্রয়াদেশ কমায় ছাঁটাই বৃদ্ধিতে পোশাকশিল্পের নারী শ্রমিকরা উদ্বিগ্ন

ভোরের আলো ফুটতেই নারী শ্রমিকরা নির্দিষ্ট সময় কাজ, মাস শেষে বেতন এবং ওই আয় দিয়ে সংসারের খরচ, সন্তানের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে