গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রযুক্তির মাধ্যমে নতুন তৈরি দাঁত মুখে প্রতিস্থাপন সম্ভব

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৫৬ এএম ২০২৬
প্রযুক্তির মাধ্যমে নতুন তৈরি দাঁত মুখে প্রতিস্থাপন সম্ভব
ছবি

ছবি সংগৃহীত

দাঁত ক্ষয় বা হারিয়ে যাওয়ার চিকিৎসায় বর্তমানে ফিলিং, ক্রাউন কিংবা ডেন্টাল ইমপ্ল্যান্টই সবচেয়ে প্রচলিত সমাধান। তবে বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন- যার মাধ্যমে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত দাঁত নিজে থেকেই পুনর্গঠিত হতে পারে বা ল্যাবে তৈরি নতুন দাঁত মানুষের মুখে প্রতিস্থাপন করা সম্ভব হবে। গবেষকদের মতে, এই প্রযুক্তি সফল হলে দাঁতের চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিনের গবেষক হ্যানেলে রুওহোলা-বেকার জানান, পুনর্জননভিত্তিক (রিজেনারেটিভ) চিকিৎসা ব্যবহার করে এমন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা চলছে, যাতে কৃত্রিম ফিলিংয়ের পরিবর্তে দাঁতের ক্ষতিগ্রস্ত টিস্যু বা পুরো দাঁতই নতুন করে গজিয়ে ওঠে। তার ভাষায়, মানুষ দাঁতের চিকিৎসায় নতুন সমাধানের জন্য প্রস্তুত।

বিশেষজ্ঞরা বলছেন, দাঁত শুধু খাবার চিবানোর জন্য নয়; এটি শরীরের সামগ্রিক স্বাস্থ্যের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত। মাড়ির সংক্রমণ থেকে হৃদরোগ, শ্বাসতন্ত্রের সংক্রমণ এমনকি আলঝেইমার রোগের ঝুঁকিও বাড়তে পারে। অন্যদিকে দাঁত হারালে পুষ্টিহীনতা, সামাজিক অস্বস্তি এবং মানসিক সমস্যার ঝুঁকিও বেড়ে যায়।

বর্তমানে ব্যবহৃত ফিলিং সাধারণত ৫ থেকে ২০ বছর পর্যন্ত কার্যকর থাকে। এরপর অনেক ক্ষেত্রেই আবার নতুন করে চিকিৎসা নিতে হয়। তাই গবেষকদের লক্ষ্য এমন প্রযুক্তি তৈরি করা, যাতে দাঁত নিজেই নিজের ক্ষতি পূরণ করতে পারে।

যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের রিজেনারেটিভ ডেন্টিস্ট্রির পরিচালক আনা অ্যাঞ্জেলোভা ভলপোনি বলেন, সম্পূর্ণ পরীক্ষাগারে (ল্যাবে) তৈরি দাঁত ডেন্টাল ইমপ্ল্যান্টের তুলনায় আরও টেকসই ও কার্যকর সমাধান হতে পারে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অংশকে শুধু মেরামত করার পরিবর্তে আমরা জৈবিকভাবে তৈরি একটি বিকল্প দাঁত ব্যবহার করতে পারি।

বিজ্ঞানীরা স্টেম সেল ব্যবহার করে এনামেল ও ডেন্টিন তৈরির কোষ তৈরি করতে সক্ষম হয়েছেন। পরীক্ষাগারে এসব কোষ একত্র করে দাঁতের ক্ষুদ্র অঙ্গ বা ‘টুথ অর্গানয়েড’ তৈরি করা হয়েছে- যা স্বাভাবিকভাবে এনামেল তৈরির প্রোটিন নিঃসরণ করতে পারে। ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে ‘জীবন্ত ফিলিং’ কিংবা সম্পূর্ণ নতুন দাঁত তৈরি করা সম্ভব হতে পারে। এ ছাড়া যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের গবেষকেরা পরীক্ষাগারে পূর্ণাঙ্গ দাঁত তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছেন। তাদের মতে, ভবিষ্যতের ল্যাব-উৎপাদিত দাঁত ডেন্টাল ইমপ্ল্যান্টের তুলনায় আরও টেকসই ও কার্যকর হতে পারে, কারণ এতে প্রাকৃতিক দাঁতের মতো স্নায়ু ও জীবন্ত টিস্যু থাকবে।

গবেষকরা সতর্ক করে বলছেন, এই প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। মানুষের ওপর ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। তবু বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে নিরাপদ ও কার্যকর পুনর্জননভিত্তিক দাঁতের চিকিৎসা বাস্তবে রূপ নেবে এবং দাঁত হারানোর প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে বড় পরিবর্তন আনবে।

কেএমএএ/আপ্র/২০.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

তারার উল্টো দিকে ঘুরছে অদ্ভুত একটি ভিনগ্রহ
২৫ সেপ্টেম্বর ২০২৬

তারার উল্টো দিকে ঘুরছে অদ্ভুত একটি ভিনগ্রহ

মহাবিশ্বে গ্রহ সাধারণত যে নিয়মে তারাকে প্রদক্ষিণ করে, তার ব্যতিক্রম ঘটিয়েছে দূরবর্তী এক ভিনগ্রহ। ‘জি...

বিশ্বের সবচেয়ে সরু চলন্ত গাড়ি, চওড়া মাত্র ৫০ সেন্টিমিটার
২২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের সবচেয়ে সরু চলন্ত গাড়ি, চওড়া মাত্র ৫০ সেন্টিমিটার

বিশ্বের সবচেয়ে সরু চলনসই গাড়ি তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন ইতালির গাড়ির মেকানিক আন্দ্রেয়া মারাজ্জি।...

এআইয়ের রয়েছে ব্যথার অনুভূতি, মানুষের ক্ষতির ঝুঁকিও
২২ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের রয়েছে ব্যথার অনুভূতি, মানুষের ক্ষতির ঝুঁকিও

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের ভেতরে ব্যথার সঙ্গে সম্পর্কিত একটি স্বতন্ত্র সংকেত শনাক্ত করার দাবি...

আগামী বছর চিপ বিক্রি দ্বিগুণ করার ঘোষণা এনভিডিয়ার
২০ সেপ্টেম্বর ২০২৬

আগামী বছর চিপ বিক্রি দ্বিগুণ করার ঘোষণা এনভিডিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের রমরমা বৈশ্বিক বাজার ও বিভিন্ন শিল্পে এর ক্রমাগত চাহিদার কথা মাথায় রেখে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই