গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

কৃত্রিম সূর্য প্রকল্পে রেকর্ড গড়লো চীনের চুম্বক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৯ পিএম, ২৯ জুন ২০২৬ | আপডেট: ০৯:২০ এএম ২০২৬
কৃত্রিম সূর্য প্রকল্পে রেকর্ড গড়লো চীনের চুম্বক
ছবি

ফিউশন প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বব্যাপী অর্জনের মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ কর্মক্ষমতার উদাহরণ

চীনের ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে ব্যবহারের জন্য তৈরি উচ্চ তাপমাত্রার সুপারকন্ডাক্টিং চুম্বকের সফল পরীক্ষা সম্পন্ন করেছেন বিজ্ঞানীরা। এই সাফল্য পারমাণবিক ফিউশন প্রযুক্তিকে পরীক্ষাগার থেকে ভবিষ্যতের বাণিজ্যিক জ্বালানি উৎপাদনের দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে মনে করা হচ্ছে।

চীনের আনহুই প্রদেশের হেফেই ফিউচার সায়েন্স সিটিতে অবস্থিত ‘বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল সুপারকন্ডাক্টিং টোকামাক’ নামের ফিউশন পরীক্ষামূলক যন্ত্রের জন্য এই চুম্বকটি তৈরি করা হয়েছে। প্রযুক্তিগতভাবে এটিকে ‘সেন্ট্রাল সোলেনয়েড চুম্বক’ বলা হয়।

বিজ্ঞানীরা এই চুম্বককে গাড়ির ইঞ্জিনের ‘স্পার্ক প্লাগ’-এর সঙ্গে তুলনা করেছেন। এটি প্লাজমার মধ্যে বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি করে ফিউশন প্রক্রিয়া শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরীক্ষায় দেখা গেছে, এই চুম্বক ৬০ কিলোঅ্যাম্পিয়ার স্থিতিশীল বৈদ্যুতিক প্রবাহ বহন করতে সক্ষম এবং এটি ৬ দশমিক শূন্য ৩ মেগাজুল শক্তি সঞ্চয় করতে পারে। গবেষকদের মতে, ফিউশন প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বব্যাপী অর্জনের মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ কর্মক্ষমতার উদাহরণ।

চীনের বিজ্ঞান অ্যাকাডেমির প্লাজমা ফিজিক্স ইনস্টিটিউটের উপ-পরিচালক ছিন চিংকাং বলেন, সেন্ট্রাল সোলেনয়েড চুম্বক অত্যন্ত জটিল অপারেটিং পরিস্থিতিতে কাজ করে। এর কার্যক্ষমতার ওপর নির্ভর করে ফিউশন ডিভাইসটি স্থিতিশীলভাবে চলবে কি না। এটি এমন একটি মূল উপাদান, যা ফিউশন শক্তিকে পরীক্ষামূলক পর্যায় থেকে ব্যবহারিক জ্বালানি উৎপাদনের দিকে নিয়ে যেতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, ফিউশন পরীক্ষামূলক এই যন্ত্রটির নির্মাণ কাজ ২০২৭ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। আর ২০৩০ সালের মধ্যে এই প্রযুক্তির মাধ্যমে পারমাণবিক ফিউশন থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে চীন। সূত্র: সিসিটিভি
সানা/ডিসি/আপ্র/২৯/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৫০ বছরের কম বয়সিদের কয়েক ধরনের ক্যান্সার বাড়ছে
০৭ অক্টোবর ২০২৬

৫০ বছরের কম বয়সিদের কয়েক ধরনের ক্যান্সার বাড়ছে

বিশ্বজুড়ে ৫০ বছরের কম বয়সিদের মধ্যে কয়েক ধরনের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইংল্যান্ড, যুক্তর...

এআইয়ের সুফল পেতে সীমিত ঝুঁকি মেনে নিতে হবে
০৬ অক্টোবর ২০২৬

এআইয়ের সুফল পেতে সীমিত ঝুঁকি মেনে নিতে হবে

কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল পেতে হলে কিছু অনভিপ্রেত বা সীমিত ঝুঁকি মেনে নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছ...

মৃত তারার ধ্বংসাবশেষ থেকে জন্ম নতুন গ্রহের
০৬ অক্টোবর ২০২৬

মৃত তারার ধ্বংসাবশেষ থেকে জন্ম নতুন গ্রহের

মৃত তারার ধ্বংসাবশেষ থেকে তৈরি হয়েছে এমন এক রহস্যময় গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, এট...

দুর্বল ব্যবস্থা রেখে এআই যুক্ত করলেই আস্থা ফিরবে না
০৫ অক্টোবর ২০২৬

দুর্বল ব্যবস্থা রেখে এআই যুক্ত করলেই আস্থা ফিরবে না

বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই