গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

মানুষের মুখের ভাষা বুঝতে পারে কুকুরের মস্তিষ্ক

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:১১ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:২৬ এএম ২০২৬
মানুষের মুখের ভাষা বুঝতে পারে কুকুরের মস্তিষ্ক
ছবি

কুকুরের মস্তিষ্কে এই ধরনের সক্ষমতার উপস্থিতি পাওয়ার ঘটনা এটাই প্রথম -ছবি ম্যাগনিফিক

মানুষের মুখের হাসি, রাগ কিংবা বিষাদের অভিব্যক্তি আলাদা করে বুঝতে পারে কুকুর। শুধু ইতিবাচক আবেগ নয়, মানুষের বিভিন্ন নেতিবাচক অভিব্যক্তির মধ্যকার সূক্ষ্ম পার্থক্যও কুকুরের মস্তিষ্ক শনাক্ত করতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।

অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় কুকুরের মস্তিষ্কে মানুষের আবেগের অভিব্যক্তি আলাদা করে শনাক্ত করার এই সক্ষমতার প্রমাণ পাওয়া গেছে। গবেষকদের দাবি, কুকুরের মস্তিষ্কে এ ধরনের সক্ষমতার উপস্থিতি শনাক্ত করার ঘটনা এটাই প্রথম। গবেষণাটি বিজ্ঞানভিত্তিক সাময়িকী ‘আইসাইন্স’-এ প্রকাশিত হয়েছে।

গবেষণায় ১২টি কুকুরের মস্তিষ্কের স্ক্যান পর্যবেক্ষণ ও বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হয়। স্ক্যানের সময় কুকুরগুলোর সামনে মানুষের বিভিন্ন আবেগের ছবি দেখানো হয়।

গবেষকেরা দেখতে পান, অপরিচিত মানুষের হাসিমুখ বা আনন্দের ছবি দেখার সময় কুকুরের মস্তিষ্কের টেম্পোরাল কর্টেক্স ও কডেট নিউক্লিয়াসের মতো নির্দিষ্ট অংশ সক্রিয় হয়ে ওঠে। এসব অংশ উচ্চতর বুদ্ধিবৃত্তিক অনুভূতি এবং পুরস্কার-সম্পর্কিত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।

অন্যদিকে রাগ, ভয় বা বিষাদের ছবি দেখানোর সময় মস্তিষ্কের ওই অংশগুলো একইভাবে সক্রিয় হয়নি। তবে পুরো মস্তিষ্কের স্নায়বিক কার্যক্রম বিশ্লেষণ করে গবেষকেরা দেখতে পান, রাগ, ভয় ও বিষাদের ক্ষেত্রে কুকুরের মস্তিষ্কে ভিন্ন ভিন্ন ধরনের সংকেত তৈরি হচ্ছে।

এর অর্থ হলো, কুকুর শুধু মানুষের মুখের ইতিবাচক ও নেতিবাচক আবেগের মধ্যে পার্থক্য করে না; বরং বিভিন্ন নেতিবাচক আবেগের মধ্যকার সূক্ষ্ম পার্থক্যও শনাক্ত করতে পারে।

গবেষণার জ্যেষ্ঠ লেখক লরা কুয়ায়া বলেন, মানুষের মুখের অভিব্যক্তি বোঝা এবং মানুষের সঙ্গে সহযোগিতা করার সক্ষমতা নিয়েই কুকুরের বিবর্তন ঘটেছে। তাদের এই সক্ষমতা বোঝা গেলে মানুষের সঙ্গে কুকুরের যোগাযোগ ও পরিচর্যার দৃষ্টিভঙ্গিও বদলে যেতে পারে।

গবেষকেরা এখন বোঝার চেষ্টা করছেন, মানুষের আবেগ শনাক্ত করতে কুকুর মুখের অভিব্যক্তির পাশাপাশি দেহের ভাষা, কণ্ঠস্বরের সূক্ষ্ম পরিবর্তন এবং গন্ধের মতো অন্যান্য সংকেত কীভাবে ব্যবহার করে।

এ ছাড়া মানুষ ও কুকুরের মস্তিষ্ক একই ধরনের আবেগের সংকেত কীভাবে প্রক্রিয়া করে, তা তুলনা করেও গবেষণা করার পরিকল্পনা রয়েছে।

তবে গবেষণাটির একটি সীমাবদ্ধতাও রয়েছে। অংশ নেওয়া ১২টি কুকুরই ইতিবাচক পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা পোষা প্রাণী। ফলে ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা কুকুর মানুষের আবেগ বা মুখের সংকেত একইভাবে শনাক্ত করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। 


সানা/ডিসি/আপ্র/১৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মহাকাশে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম পরীক্ষামূলক যাত্রা
০৩ অক্টোবর ২০২৬

মহাকাশে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম পরীক্ষামূলক যাত্রা

মহাকাশে বৃহৎ পরিসরের কৃত্রিম বুদ্ধিমত্তা গণনা চালানোর সম্ভাবনা যাচাইয়ে প্রথম পরীক্ষামূলক উপগ্রহ উৎক্...

ডানার দৃষ্টিবিভ্রমে শিকারির চোখ ফাঁকি দেয় প্রজাপতি
০২ অক্টোবর ২০২৬

ডানার দৃষ্টিবিভ্রমে শিকারির চোখ ফাঁকি দেয় প্রজাপতি

বাতাসে উড়ছে একটি প্রজাপতি। হঠাৎ সেটিকে ধরতে ঝাঁপিয়ে পড়ল শিকারি পাখি। কিন্তু পাখিটির চোখে তখন প্রজাপত...

নথি সম্পাদনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে যুক্তরাষ্ট্র
৩০ সেপ্টেম্বর ২০২৬

নথি সম্পাদনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে যুক্তরাষ্ট্র

তথ্যের অধিকার আইনের বিভিন্ন আবেদনের নথিপত্র সম্পাদনার ক্লান্তিকর কাজ কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহ...

১১৬ ডুবো ড্রোন একসঙ্গে চালিয়ে চীনের বিশ্ব রেকর্ড
৩০ সেপ্টেম্বর ২০২৬

১১৬ ডুবো ড্রোন একসঙ্গে চালিয়ে চীনের বিশ্ব রেকর্ড

একটি সুইমিং পুলে পরীক্ষামূলকভাবে একসঙ্গে ১১৬টি ছোট ড্রোন সফলভাবে পরিচালনা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে