গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জিসান-সাব্বিরদের ব্যর্থতার দিনে স্পিনারদের সৌজন্যে এইচপির বড় জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১০ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:০৮ এএম ২০২৬
জিসান-সাব্বিরদের ব্যর্থতার দিনে স্পিনারদের সৌজন্যে এইচপির বড় জয়
ছবি

ছবি সংগৃহীত

জুনাইদ খানের স্লোয়ারে যখন ফিরতি ক্যাচ দিলেন সাব্বির রহমান, দলের অবস্থা টালমাটাল। ইনিংসের বয়স তখনও ১০ ওভার হয়নি, কিন্তু ব্যাটিং লাইন আপের অর্ধেকই শেষ! সকালে ডারউইন থেকে এসেছে জাতীয় দলের মহাবিপর্যয়ের খবর। 

 

দেশে তখন হাই পারফরম্যান্স দলও বিব্রতকর অবস্থায়। শেষ পর্যন্ত অবশ্য ঘুরে দাঁড়িয়ে মোটামুটি স্কোর দাঁড় করানো গেল। এরপর স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে ধরা দিল বড় জয়। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মালেয়েশিয়া জাতীয় দলকে ৮৯ রানে হারাল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। 

 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার এইচপি দলের ১৫৮ রানের জবাবে মালেয়েশিয়া গুটিয়ে যায় ৮৯ রানে। ২২ রানে ৪০ রানের ইনিংসের পর বল হাতে একটি উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ এইচপি দলের অধিনায়ক এসএম মেহরব হাসান। 

 

দুটি করে উইকেট শিকার করেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল ও বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দ্বিতীয় ওভারেই হারায় জিসান আলমকে। অস্বস্তিময় ব্যাটিংয়ে ৭ বল খেলেও রান করতে পারেননি তিনি। 

 

জাওয়াদ আবরার ও আরিফুল ইসলাম ইঙ্গিত দিয়েছিলেন ভালো কিছুর। কিন্তু কেউ পারেননি উল্লেখযোগ্য কিছু করতে। ফ্লিক করে সীমানায় ধরা পড়েন আরিফুল (১২ বলে ১৫)। ভালো খেলতে থাকা জাওয়াদ আলতো ফ্লিকে বল তুলে দেন শর্ট মিড উইকেটে।


দ্রুত বিদায় নেন প্রিতম কুমারও (৭ বলে ৪)। এরপর সাব্বির যখন ফিরলেন (১২ বলে ১৪) যখন ফিরলেন স্লোয়ারে বিভ্রান্ত হয়ে, দলের রান তখন ৫ উইকেটে ৭৩। 

নড়বড়ে সেই অবস্থা থেকে দলকে উদ্ধার করে মেহরব ও আব্দুল গাফফার সাকলাইন। ষষ্ঠ উইকেটে ৫২ রানের জুটি গড়েন দুজন। তিন ছক্কায় ২৬ বলে ৪২ রানে ফেরেন সাকলাইন। 

 

দলকে আরও টেনে নিয়ে মেহরব আউট হন শেষের আগের ওভারে। শেষ ওভারে মৃত্যুঞ্জয় চৌধুরির ছক্কায় ১৬০ রানে কাছে যেতে পারে দল। রান তাড়ায় মালেয়েশিয়া ধুঁকতে থাকে শুরু থেকেই। 

ইনিংসের প্রথম বলেই বিদায় নেন নাজমুস সাকিব। বাংলাদেশ থেকে জীবিকার সন্ধানে ৮ বছর আগে মালেয়েশিয়ায় গিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া ব্যাটসম্যান বোল্ড হয়ে যান আবু হায়দারকে স্লগ করার চেষ্টায়। আরেক ওপেনার আসলাম খানও বোল্ড হন রুবেলের ডেলিভারি বুঝতে না পেরে। 

তিনে নামা আহমেদ আকিল ২৫ বলে ২৯ রানের ইনিংস খেলেন। আর কোনো ব্যাটসম্যান ১৫ ছাড়াতে পারেননি। মালেয়েশিয়া পারেনি জয়ের কোনো সম্ভাবনা জাগাতেই। মালেয়েশিয়ার এই দলটির কোচ বাংলাদেশের সাবেক কোচ ড্যাভ হোয়াটমোর। সিরিজের পরের ম্যাচ এই মাঠেই সোমবার।


সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এইচপি: ২০ ওভারে ১৫৮ (আবরার ২৮, জিসান ০, আরিফুল ১৫, সাব্বির ১৪, প্রিতম ৪, মেহরব ৪০, সাকলাইন ৩২, আবু হায়দার ০, রকিবুল ৪, মৃত্যুঞ্জয় ৯*, রুবেল ২; আজিজ ৩-০-৩০-০, আরিফ ৩-০-৩৩-১, ভিজায় ৪-০-২৫-৩, মুনিয়ান্দি ২-০-১৭-২, মাধকুার ৪-০-২৩-১, জুনাইদ ৪-০-২৯-২)।


মালেয়েশিয়া: ১৬ ওভারে ৬৯ (সাকিব ০, আসলাম ০, আকিল ২৯, মুনিয়ান্দি ৩, আজিজ ০, আজিম ১৫, আজাব ১, ভিজায় ১৪, মাধুকার ০, জুনাইদ ৬, আরিফ ০*; আবু হায়দার ২-০-৮-১, রুবেল ৩-০-৬-২, সাকলাইন ৪-০-২৯-১, রকিবুল ২-০-২-২, মেহরব ২-০-৬-১, মৃত্যুঞ্জয় ৩-০-১৭-১)।


ফল: বাংলাদেশ এইচপি ৮৯ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: এসএম মেহরব।

ডিসি/আপ্র/০৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল
২৯ সেপ্টেম্বর ২০২৬

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল

বিরতির পর ব্রাজিলের খেলায় বেশ উন্নতি হলো, বিশেষ করে আক্রমণে। ফলও পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ...

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি
২৯ সেপ্টেম্বর ২০২৬

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি

সদস্য সংস্থাগুলোকে লাল লাখ মার্কিন ডলার বিতরণের বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্...

তুরস্কের মাঠে জয়ে ফিরল মানচিনির ইতালি
২৯ সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের মাঠে জয়ে ফিরল মানচিনির ইতালি

তিন দিন আগের ব্যর্থতা কী দারুণভাবেই না ঝেরে ফেলল ইতালি। দাপুটে পারফরম্যান্সে টপাটপ প্রতিপক্ষের জালে...

ভারতীয় স্পিনারের বিশ্বরেকর্ড
২৯ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় স্পিনারের বিশ্বরেকর্ড

ইতিহাসের আরেকটি পাতায় জায়গা করে নিলেন শ্রী চারানি। দুই সপ্তাহ আগে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে