গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:০৪ এএম ২০২৬
হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
ছবি

ছবি সংগৃহীত

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে এবার তিনি বিনোদন জগতেও নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। অভিনয় ও প্রযোজনার মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে এই কিংবদন্তি ফুটবলারের।

ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত হতে যাওয়া নতুন টেলিভিশন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করবেন রোনালদো। এটি ফুটবল মাঠের বাইরে তার ক্যারিয়ারের অন্যতম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সিরিজটিতে রোনালদোর সঙ্গে থাকবেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। তবে গল্পটি কোনো বাস্তব ফুটবলারের জীবনভিত্তিক নয়। কাহিনি আবর্তিত হবে স্ট্যানলি ডাল্টন নামে এক কাল্পনিক প্রভাবশালী ফুটবল এজেন্টকে ঘিরে।

স্ট্যানলি ডাল্টনের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস, যিনি ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিত। এছাড়া সিরিজটিতে থাকছেন র্যাপার ডেভ ও নবাগত অভিনেত্রী কার্লোটা বানাত।

নতুন এই যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো বলেন, “এই প্রকল্পটি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। এটি আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। আমরা সব সময় নতুন কিছু করতে ভালোবাসি। আশা করি দর্শকরা সিরিজটি উপভোগ করবেন।”

ইতোমধ্যে লন্ডনের বার্নেট ফুটবল ক্লাবের স্টেডিয়ামে ড্যামিয়ান লুইস ও থিয়েরি অঁরিকে নিয়ে সিরিজটির শুটিং শুরু হয়েছে। নির্মাতাদের লক্ষ্য, হালকা কমেডির পরিবর্তে ব্রিটিশ ফুটবলের অন্দরমহলের বাস্তবতা, নাটকীয়তা ও জটিল দিকগুলোকে দর্শকদের সামনে তুলে ধরা।

ফুটবল মাঠের সাফল্যের পর এবার অভিনয় ও প্রযোজনায় নতুন পরিচয়ে কতটা সফল হন ক্রিশ্চিয়ানো রোনালদো, সেটিই এখন দেখার অপেক্ষা।

এসি/আপ্র/২৭/০৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

গোল-জয়ে মেসি অধ্যায়ের সমাপ্তি, অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলো আর্জেন্টিনা
০৮ অক্টোবর ২০২৬

গোল-জয়ে মেসি অধ্যায়ের সমাপ্তি, অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলো আর্জেন্টিনা

একটি জার্সি, একটি দশ নম্বর, একটি জাতির অগণিত স্বপ্ন-আর সেই স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল নাম লিওনেল মেসি।...

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ, বাড়তে পারে দল
০৭ অক্টোবর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ, বাড়তে পারে দল

টেস্ট ক্রিকেটের বিশ্ব আসরে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আগামী চক্র থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশি...

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম ও মেহেদি
০৭ অক্টোবর ২০২৬

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম ও মেহেদি

এশিয়ান গেমস ক্রিকেটে দলের ভরাডুবি হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছে...

ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি
০৭ অক্টোবর ২০২৬

ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি

যে দুটি কার্ড ফুটবল মাঠে সাধারণত শাস্তির প্রতীক, মেসির বিদায়ের রাতে সেই লাল ও হলুদ কার্ডই হয়ে উঠলো ভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই