গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

জিম্বাবুয়েতে ৩ সংস্করণেই খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪ পিএম, ২২ মে ২০২৬ | আপডেট: ২২:৪০ এএম ২০২৬
জিম্বাবুয়েতে ৩ সংস্করণেই খেলবে বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

 আইসিসির ভবিষ্যৎ সফরসূচির পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়েতে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের। পরিবর্তন এসেছে সেখানে। আগামী জুন ও জুলাইয়ে আফ্রিকার দেশটিতে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। 

একটি টেস্ট ও দুটি ওয়ানডে কমেছে। এর বদলে যুক্ত হয়েছে তিনটি টি-টোয়েন্টি। আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে একমাত্র টেস্ট। একই মাঠে ৬, ৯ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে।


১৫, ১৭ ও ১৯ জুন বুলাওয়ায়োতে হবে তিনটি টি-টোয়েন্টি। শেষ ম্যাচের দিন হবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। টেস্টে এখন পর্যন্ত ২০ বার জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর ৯ টিতে জিতেছে তারা, হেরেছে আটটিতে। 

 

২০২২ সালের জুলাই-অগাস্টে সবশেষ জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সেবার কোনো টেস্ট ছিল না। সব ম্যাচ খেলা হয়েছিল হারারেতে এবং দুটি সিরিজই স্বাগতিকরা জিতেছিল ২-১ ব্যবধানে। ঘরের মাঠে এটাই চলতি বছর জিম্বাবুয়ের প্রথম সিরিজ। 

 

গত ফেব্রুয়ারি-মার্চের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলবে তারা। বাংলাদেশ দল আছে খেলার মাঝেই। মাত্রই দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে। 

 

জিম্বাবুয়ে সফরের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসরা।

 

ডিসি/আপ্র/২২/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গোল-জয়ে মেসি অধ্যায়ের সমাপ্তি, অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলো আর্জেন্টিনা
০৮ অক্টোবর ২০২৬

গোল-জয়ে মেসি অধ্যায়ের সমাপ্তি, অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলো আর্জেন্টিনা

একটি জার্সি, একটি দশ নম্বর, একটি জাতির অগণিত স্বপ্ন-আর সেই স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল নাম লিওনেল মেসি।...

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ, বাড়তে পারে দল
০৭ অক্টোবর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ, বাড়তে পারে দল

টেস্ট ক্রিকেটের বিশ্ব আসরে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আগামী চক্র থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশি...

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম ও মেহেদি
০৭ অক্টোবর ২০২৬

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম ও মেহেদি

এশিয়ান গেমস ক্রিকেটে দলের ভরাডুবি হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছে...

ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি
০৭ অক্টোবর ২০২৬

ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি

যে দুটি কার্ড ফুটবল মাঠে সাধারণত শাস্তির প্রতীক, মেসির বিদায়ের রাতে সেই লাল ও হলুদ কার্ডই হয়ে উঠলো ভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই