গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

ইমরানই দ্রুততম মানব, দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার শিরিনের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৭ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ১৯:৩৫ এএম ২০২৬
ইমরানই দ্রুততম মানব, দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার শিরিনের
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে দেশের দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছেন বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান। অন্যদিকে মেয়েদের ১০০ মিটারে একই প্রতিষ্ঠানের শিরিন আক্তার স্বর্ণ জিতে দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করেছেন। তিনি শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছেন একই সংস্থার সুমাইয়া দেওয়ানকে হারিয়ে। 

 

ইমরানুর রহমান গত আগস্টে সামার অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিলেন ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে। রোববার তিনি সময় নিয়েছেন ১০.৫৮ সেকেন্ড। শিরিন সামার অ্যাথলেটিকসে রৌপ্য জিতেছিলেন ১২.২১ সেকেন্ড সময় নিয়ে। এবার শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন ১২.১০ সেকেন্ড সময় নিয়ে। 

 

সামারে ১২.১৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতা সুমাইয়া দেওয়ান এবার এই ইভেন্টে পদকশূন্য। তিনি হয়েছেন চতুর্থ। শিরিন আক্তার জাতীয় ও সামার মিলিয়ে এ নিয়ে ১৭ বার হলেন দেশের দ্রুততম মানবী। 

অন্যদিকে ইমরানুর রহমান ষষ্ঠবারের মতো হলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ট্র্যাকের পাশে দাঁড়িয়ে ছেলে ও মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট উপভোগ করেন এবং দ্রুততম মানব ও মানবীকে তাৎক্ষণিকভাবে অভিনন্দন ও আগামীতে আরো ভালো করতে অনুপ্রাণিত করেন। ছেলেদের ১০০ মিটারে রৌপ্য জিতেছেন মোহাম্মদ ইসমাইল। 

তিনি সময় নিয়েছেন ১০.৮৬ সেকেন্ড। মেয়েদের ১০০ মিটারে রৌপ্য জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। তিনি সময় নিয়েছেন ১২.২৫ সেকেন্ড।

 

ডিসি/আপ্র/১৭/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গোল-জয়ে মেসি অধ্যায়ের সমাপ্তি, অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলো আর্জেন্টিনা
০৮ অক্টোবর ২০২৬

গোল-জয়ে মেসি অধ্যায়ের সমাপ্তি, অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলো আর্জেন্টিনা

একটি জার্সি, একটি দশ নম্বর, একটি জাতির অগণিত স্বপ্ন-আর সেই স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল নাম লিওনেল মেসি।...

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ, বাড়তে পারে দল
০৭ অক্টোবর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ, বাড়তে পারে দল

টেস্ট ক্রিকেটের বিশ্ব আসরে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আগামী চক্র থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশি...

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম ও মেহেদি
০৭ অক্টোবর ২০২৬

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম ও মেহেদি

এশিয়ান গেমস ক্রিকেটে দলের ভরাডুবি হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছে...

ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি
০৭ অক্টোবর ২০২৬

ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি

যে দুটি কার্ড ফুটবল মাঠে সাধারণত শাস্তির প্রতীক, মেসির বিদায়ের রাতে সেই লাল ও হলুদ কার্ডই হয়ে উঠলো ভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই