গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেনু

আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না: সাকিব আল হাসানv

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:০১ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ১২:০৯ এএম ২০২৬
আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না: সাকিব আল হাসানv
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা এই বিশ্বসেরা অলরাউন্ডার সম্প্রতি ইউটিউবভিত্তিক অনুষ্ঠান ‘সিম্পলি সাঈদ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিজের রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে মন্তব্য করতে গিয়ে সাকিব বলেন, একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব জানান, রাজনীতিতে আসার সিদ্ধান্তকে তিনি ভুল মনে করেন না। নতুন রাজনৈতিক দল গঠন না করে কেন প্রচলিত ধারার রাজনীতিতে যুক্ত হয়েছেন এমন প্রশ্নের জবাবেও নিজের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দেন তিনি।

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর থেকে এখন পর্যন্ত দেশে ফেরেননি সাকিব। ভবিষ্যতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।

নির্বাচনে অংশ নেওয়ার পেছনে কোনো নিরাপত্তাজনিত শঙ্কা কাজ করেছিল কি না এমন প্রশ্নের উত্তরে আবেগঘন প্রতিক্রিয়া জানান এই ক্রিকেটার। তিনি বলেন, আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সব সময় মাগুরাতে ফয়সালই ছিলাম। তার এই বক্তব্যে নিজের শেকড় এবং এলাকার মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উঠে আসে।

উল্লেখ্য, দেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই সাকিবের দেশে ফেরা নিয়ে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। তার সাম্প্রতিক এই সাক্ষাৎকার নতুন করে সেই আলোচনা আরো জোরালো করেছে।

এসি/আপ্র/১২/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গ্রিন-স্মিথ জুটি ভাঙলেন শরিফুল
২২ আগস্ট ২০২৬

গ্রিন-স্মিথ জুটি ভাঙলেন শরিফুল

দ্বিতীয় সেশনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সব মিলিয়ে সাত উইকেট পড়ে। বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করার পর অজির...

স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
২২ আগস্ট ২০২৬

স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শু...

ঘরোয়া ফুটবল নিয়ে আজ বাফুফের গুরুত্বপূর্ণ সভা
২২ আগস্ট ২০২৬

ঘরোয়া ফুটবল নিয়ে আজ বাফুফের গুরুত্বপূর্ণ সভা

ফেডারেশন কাপ দিয়ে ২৫ আগস্ট ঘরোয়া ফুটবল মৌসুম শুরুর দিনক্ষণ নির্ধারিত থাকলেও নির্ধারিত সময়ে খেলা মাঠে...

মেসির সঙ্গে উত্তপ্ত বিরোধে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন
২২ আগস্ট ২০২৬

মেসির সঙ্গে উত্তপ্ত বিরোধে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন

মেজর লিগ সকারের ম্যাচে লিওনেল মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই