গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৪০ এএম ২০২৬
অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে
ছবি

ছবি সংগৃহীত

জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচটি ঘিরে চলছিল অনেক হিসাব-নিকাশ। এই লড়াইয়ের ফলাফলের ওপর নির্ভর করছিল তিন দলের সুপার এইটে খেলার ভাগ্য। কিন্তু খেলা তো দূরের কথা, টসই হতে দিল না বৃষ্টি। তাতে বিশ্বকাপের পরের ধাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে, আশা শেষ হয়ে গেল অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের। 

পাল্লেকেলেতে মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে আইরিশদের মুখোমুখি হওয়ার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু বাঁধ সাধল প্রকৃতি। দফায় দফায় বৃষ্টির হানায় শেষ পর্যন্ত হলো না মাঠের লড়াই। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তাতে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠল জিম্বাবুয়ে।


একই মাঠে সোমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে আগেই সুপার এইটে খেলা নিশ্চিত করে ফেলে শ্রীলঙ্কা। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে আসরের সহ- আয়োজকরা। ওমানকে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল জিম্বাবুয়ে। 

পরের ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় জয় তুলে নেয় সিকান্দার রাজার দল। পরের ধাপে যেতে আইরিশদের বিপক্ষে এক পয়েন্ট প্রয়োজন ছিল তাদের। বৃষ্টির দাপটে হলোও তাই। আর সুপার এইটে খেলার আশা কিছুটা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়েকে হারানোর বিকল্প ছিল না আয়ারল্যান্ডের। কিন্তু সেই সুযোগই পেল না তারা। 

চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে আছে আইরিশরা। তিন ম্যাচে কেবল একটি জেতা অস্ট্রেলিয়ার পয়েন্ট দুই। শেষ ম্যাচ তারা খেলবে ওমানের বিপক্ষে, আগামী শুক্রবার।


বাছাইপর্ব উতরাতে না পেরে গত বিশ্বকাপ খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবার বাছাইয়ে অপরাজিত ছিল তারা। মূল মঞ্চেও দারুণ ছন্দে আছে দলটি। শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফ্রিকার দলটি।

 

ডিসি/আপ্র/১৭.০২.২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গোল-জয়ে মেসি অধ্যায়ের সমাপ্তি, অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলো আর্জেন্টিনা
০৮ অক্টোবর ২০২৬

গোল-জয়ে মেসি অধ্যায়ের সমাপ্তি, অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলো আর্জেন্টিনা

একটি জার্সি, একটি দশ নম্বর, একটি জাতির অগণিত স্বপ্ন-আর সেই স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল নাম লিওনেল মেসি।...

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ, বাড়তে পারে দল
০৭ অক্টোবর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ, বাড়তে পারে দল

টেস্ট ক্রিকেটের বিশ্ব আসরে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আগামী চক্র থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশি...

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম ও মেহেদি
০৭ অক্টোবর ২০২৬

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাসুম ও মেহেদি

এশিয়ান গেমস ক্রিকেটে দলের ভরাডুবি হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছে...

ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি
০৭ অক্টোবর ২০২৬

ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি

যে দুটি কার্ড ফুটবল মাঠে সাধারণত শাস্তির প্রতীক, মেসির বিদায়ের রাতে সেই লাল ও হলুদ কার্ডই হয়ে উঠলো ভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই